খুলনা, বাংলাদেশ
বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ
- খেলা

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ

মঙ্গলবার (৩ মার্চ) ওয়েস্টার্ন সিডনিতে এএফসি নারী এশিয়ান কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচের দুটি গোলই হয় প্রথমার্ধের শেষের দিকে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নের বিপক্ষে নবাগত বাংলাদেশ স্বাভাবিকভাবেই রক্ষণাত্মক ফুটবল খেলেছে। খুব বেশি সুযোগ তৈরি করতে না পারলেও বেশ কয়েকবার গোলের সম্ভাবনা জাগিয়েছে বাংলার […]

মঙ্গলবার (৩ মার্চ) ওয়েস্টার্ন সিডনিতে এএফসি নারী এশিয়ান কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচের দুটি গোলই হয় প্রথমার্ধের শেষের দিকে।

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নের বিপক্ষে নবাগত বাংলাদেশ স্বাভাবিকভাবেই রক্ষণাত্মক ফুটবল খেলেছে। খুব বেশি সুযোগ তৈরি করতে না পারলেও বেশ কয়েকবার গোলের সম্ভাবনা জাগিয়েছে বাংলার বাঘিনীরা। অল্পের জন্য গোল বঞ্চিত হয়েছেন ঋতুপর্ণা। তার দূরপাল্লার শট কোনোমতে ঠেকিয়ে দেয় চীনের গোলরক্ষক।

প্রথমার্ধের বেশিরভাগ সময় বল চীনের কাছেই ছিল। তবে নিজেদের ঘর ভালোভাবেই সামলাচ্ছিল পিটার বাটলারের শিষ্যরা। প্রথমার্ধের প্রায় শেষ পর্যন্ত জাল অক্ষত রাখতে সমর্থ হয় শামসুন্নাহাররা। কিন্তু মাত্র ১ মিনিট বাকি থাকতে কপাল পোড়ে। তিন মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।

৪৪ মিনিটে ওয়াং সুয়াংয়ের গোলে লিড পায় চীনের মেয়েরা। বক্সের বাইরে থেকে বাতাসে ভাসানো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান। তার দুই মিনিট পর বক্সের বাইরে থেকে চীনের মিডফিল্ডার ঝ্যাং রুইয়ের নিচু শট বাংলাদেশের ডিফেন্ডার ওহাতি কিসকুর পায়ে লেগে জালে জড়ায়। শেষ দিকে আরও একটি গোল হতে পারতো চীনের। তবে সহজ সুযোগ নষ্ট করে তারা।

দ্বিতীয়ার্ধেও চীনের আধিপত্য বজায় থাকে। একের পর এক আক্রমণ শানিয়েও অবশ্য গোল আদায় করতে পারেনি তারা। বাংলাদেশ এই অর্ধে ঘর ভালোভাবেই পাহারা দিতে পেরেছে। জাল সুরক্ষিত রেখে এই অর্ধেও আক্রমণে ওঠার চেষ্টা করেছেন ঋতুপর্ণারা।

এই ম্যাচে ৫৯ শতাংশ বল পজেশন ধরে রেখে মোট ২৬টি শট নিয়েছে চীন, যার ১৩টিই লক্ষ্যে ছিল। বিপরীতে বাংলাদেশ ৮টি শট নিয়ে ২টি লক্ষ্যে রাখতে পারে। 

বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৮টায়। এই ম্যাচে প্রতিপক্ষ উত্তর কোরিয়া। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved