খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

জাতীয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি: তদন্তের নির্দেশ হাইকোর্টের

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দুই মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক রিট শুনানির পর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ […]

বিনোদন

শাহরুখের দীর্ঘদিনের অসুস্থতার কথা ফাঁস করলেন গোবিন্দ!

শাহরুখ খানের শারীরিক অবস্থা ও কর্মব্যস্ততা নিয়ে অবাক করা তথ্য ফাঁস করেছেন জ্যেষ্ঠ অভিনেতা গোবিন্দ নমদেব। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা এবং মেরুদণ্ডের সমস্যা রয়েছে শাহরুখের- এমনটা জানেন সেই অভিনেতা। তাই বিষ্ময় প্রকাশ করে বললেন, এ অবস্থাতেই ২০ ঘণ্টা কাজ করেন বলিউড কিং! সম্প্রতি এক সাক্ষাৎকারে কিং খানের কঠোর পরিশ্রম ও জীবনযাপন নিয়ে মুখ খোলেন গোবিন্দ নমদেব। […]

বাংলাদেশ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশকালে ‘আরাকান আর্মির’ ৩ সদস্য আটক

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আমতলী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়। পরে তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে বিজিবি। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় ঘুমধুমের আমতলী সীমান্ত এলাকা দিয়ে তিনজন মিয়ানমারের আরাকান আর্মির সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় সীমান্তে টহলরত […]

জাতীয়

আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহার

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। খুদে বার্তায় বলা হয়, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে। এর আগে ২২ ফেব্রুয়ারি রাজনৈতিক হয়রানিমূলক ১,০০৬টি মামলা প্রত্যাহারের তথ্য জানায় স্বরাষ্ট্র […]

খেলা

ইংল্যান্ডের বিপক্ষে আজ পাকিস্তানের টুর্নামেন্টে টিকে থাকার লড়াই

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে একটু বেশিই আলোচনা পাকিস্তানকে নিয়ে। পুরো আসর বর্জন আবার পরে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি দেয়া দলকে নিয়ে আলোচনা হওয়াই স্বাভাবিক। যদিও মাঠের ক্রিকেটে সেই ঠাঁট বজায় রাখতে পারেনি পাকিস্তান। নেদারল্যান্ডসের বিপক্ষে কষ্টার্জিত এক জয়ে শুরু তাদের গ্রুপ পর্ব। যুক্তরাষ্ট্রও জানিয়েছে চ্যালেঞ্জ। সবচেয়ে বড় লজ্জা তাদের দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। কলম্বোতে রীতিমতো বিধ্বস্ত […]

খেলা

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নভেম্বরে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। সফরে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে প্রথম টেস্ট। এরপর সেঞ্চুরিয়নে ২৩ নভেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ১, ৩ ও ৭ ডিসেম্বর হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ইস্ট লন্ডন, গকেবেরা ও […]

খেলা

এক ম্যাচে ১৯টি ছক্কা মেরে জিম্বাবুয়েকে ১০৭ রানে হারালো ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে ছক্কার নতুন রেকর্ড গড়ে জিম্বাবুয়েকে ১০৭ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের দেওয়া ২৫৫ রানের টার্গেটে মাত্র ১৪৭ রানে গুঁড়িয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ৫৪ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় উইন্ডিজ। এরপর টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন […]

জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এই অভিযানের সংবাদ সংগ্রহের সময় বাংলানিউজের মাল্টিমিডিয়া রিপোর্টারসহ বেশ কয়েকজন সাংবাদিকের ওপর পুলিশের লাঠিচার্জ করার অভিযোগ করেন সাংবাদিকরা। তারা বলেন, বারবার নিজেদের পরিচয় দেওয়ার পরও পুলিশ তাদের কথায় কোনো তোয়াক্কা করেনি। তবে পুলিশ জানায়, অন্ধকার থাকায় সাংবাদিকদের উপর না […]

জাতীয়

পিলখানা হত্যা মামলা: প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির পিলখানা হামলার ঘটনায় মামলা এখনো বিচারিক প্রক্রিয়ায় জটিলতার মধ্যে রয়েছে। দীর্ঘদিনের বিচার ও আপিলের মধ্য দিয়ে আসামি ও নিহত সেনা কর্মকর্তাদের পরিবারদের ধৈর্য পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। প্রসিকিউশন জানায়, বিস্ফোরক এই মামলার সাক্ষীদের জবানবন্দিতে, বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক’সহ তৎকালীন বেশ কয়েকজন […]

জাতীয়

মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন হবে: মির্জা ফখরুল

ঢাকার দুই সিটিসহ ছয় সিটি করপোরেশনের রাজনৈতিক প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করেছেন। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের কাছে যোগদানপত্র জমা দেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন হবে।  দলীয় প্রতীকে ভবিষ্যৎে সিটি নির্বাচন হবে কী না, তা নির্ধারিত হবে সংসদে। নতুন ছয় প্রশাসকরা বলেন, মশা, যানজট, রাস্তাঘাট […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved