খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

খুলনা বাংলাদেশ

গুণী ব্যক্তির কদর রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান,কেসিসির প্রশাসক হলেন নজরুল ইসলাম মঞ্জু

খুলনা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা সিটির প্রশাসক নিয়োগ করেছে সরকার। গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেশের ৬টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়। ওই চিঠিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা সিটি কর্পোরেশনের পুর্ণকালীন প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে। […]

এক্সক্লুসিভ খুলনা খুলনাঞ্চল দর্শন বাংলাদেশ

অভয়ারণ্যে অবৈধ প্রবেশ, লাখ টাকার লেনদেনের অভিযোগ

স্টাফ রিপোর্টার ​সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন অভয়ারণ্যে অবৈধভাবে মাছ ধরার সিন্ডিকেট ও লেনদেনের নিয়ন্ত্রণ এখন নির্দিষ্ট কিছু ব্যক্তির হাতে চলে গেছে বলে অভিযোগ উঠেছে। বুড়িগোয়ালিনীর মেজবাহ, আসাদ, মান্দারবাড়ি টহল ফাঁড়ির মাহফুজ, মোস্তাফিজ এবং হলদিয়া বুনিয়ার সানা রঞ্জন পাল ও জাহাঙ্গীর—এই চক্রের কাছে দীর্ঘদিন ধরে জিম্মি সাধারণ জেলেরা। নিয়ম-নীতির তোয়াক্কা না করে একই স্টেশন ও রেঞ্জে দীর্ঘদিন […]

এক্সক্লুসিভ খুলনা খুলনাঞ্চল

নজরুল ইসলাম মঞ্জু কেসিসি’র প্রশাসক নিযুক্ত

খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু কেসিসি’র প্রশাসক নিযুক্ত হয়েছেন। বিস্তারিত আসছে…

খুলনা

শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে কেসিসির অনুমতি ছাড়া রাস্তা কাটায় তীব্র ক্ষোভ

খুলনা মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ডে অনুমতি ছাড়াই সিটি কর্পোরেশনের ঢালাই রাস্তা কাটার অভিযোগ উঠেছে ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ ও তার ছেলে হাবিব শেখের বিরুদ্ধে। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নবপল্লীর বাইতুল আকাবা জামে মসজিদ লেন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পাশের আত্মীয়ের বাড়ি থেকে সাবমার্সিবল পানির সংযোগ নিজের বাড়িতে নিতে […]

খেলা

ভারতকে উড়িয়ে দিলো দক্ষিণ আফ্রিকা

ম্যাচের শুরুতে বল হাতে দাপুটে ছিল ভারত। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় দক্ষিণ আফ্রিকার হাতে। ব্যাট হাতে ঝড় তোলেন ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিস। তাদের ব্যাটিং দাপটে ৭ উইকেটে ১৮৭ রানের বড় সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রথম […]

যশোর

যশোরে গুদাম থেকে ৭৭টি আমেরিকান মোটরসাইকেল জব্দ

যশোর শহরের একটি গোডাউন থেকে আমেরিকান তৈরি ৭৭টি নতুন মোটরসাইকেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গোডাউনটি সিলগালা করা হয়েছে। রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দ–এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জব্দকৃত মোটরসাইকেলগুলো […]

বাংলাদেশ

এবার স্থানীয় নির্বাচনের আলোচনা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, নির্দলীয় পদ্ধতিতে স্থানীয় নির্বাচন আয়োজনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। প্রথম ধাপে ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হতে পারে। এরপর পর্যায়ক্রমে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি’র […]

আন্তর্জাতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্কে তৃতীয় দেশের হস্তক্ষেপ মানবে না চীন

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কে কোনো তৃতীয় দেশের হস্তক্ষেপ মানবে না বেইজিং। নতুন সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে পাশে থাকবে চীন। রবিবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত এ কথা বলেন। এ সময় তিস্তা প্রকল্প […]

খেলা

মা হারালেন ক্রিকেটার মেহেদী

জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের মায়ের মৃত্যু হয়েছে। তার মা মমতাজ বেগম রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে খুলনায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে নিশ্চিত করেছে। বিসিবি শোক প্রকাশ করে জানিয়েছে, ‘মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করছে। আমরা শেখ মেহেদী হাসান এবং তার পরিবারের প্রতি […]

শিক্ষা

পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদা দাবিকে কেন্দ্র করে একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তদন্ত করে আমাদের প্রতিবেদন জমা দিতে বলেছি। সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেবো। একইসঙ্গে পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে বলেও জানান তিনি। রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গতকালকে আদাবরে এক […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved