খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

বাগেরহাট

কচুয়ায় যুবকের দুই হাত ও পা বিচ্ছিন্ন

বাগেরহাটের কচুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মো. রহমত শেখ (২৮) নামে এক যুবকের দুই হাত ও একটি পা বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাঘিরা ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের কবির খানের কলা ও সুপারি বাগানে এ ঘটনা ঘটে। আহত রহমত শেখ একই গ্রামের মতিয়ার রহমান শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা […]

আইন ও আদালত

হাসিনা-কামালসহ ৬ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

রাজধানীর মিরপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ছয় আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক […]

বাংলাদেশ

নিজ কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস

দীর্ঘ ১৮ মাসের বিরতির পর নিজ কর্মস্থলে ফিরেছেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন শেষে রোববার সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার-এ পৌঁছান। সেখানে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ইউনূস সেন্টারে পৌঁছানোর পরপরই ড. ইউনূস গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি ইউনূস সেন্টারের […]

শিক্ষা

আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য ড. নিয়াজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে পদত্যাগের জন্য অব্যাহতিপত্র জমা দিয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে এ পদত্যাগপত্র জমা দেন তিনি। দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ। তিনি বলেন, উপাচার্য ড. নিয়াজ আনুষ্ঠানিকভাবে আজ […]

বিনোদন

ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ

বাঙালির কাছে বিরিয়ানি শুধু খাবার নয়, এক ধরনের আবেগ। উৎসব কিংবা বিশেষ দিনে ধোঁয়া ওঠা এক প্লেট বিরিয়ানি যেন আনন্দকে পূর্ণতা দেয়। রমজান মাসে ইফতারের টেবিলেও অনেকেই রাখতে চান এই জনপ্রিয় পদ। সারা বছর বাড়ি বা রেস্টুরেন্টে বিরিয়ানি-তেহারি খাওয়া হলেও রোজার মাসে মসজিদে ইফতারে দেওয়া বিরিয়ানি নিয়ে আলাদা আগ্রহ থাকে সবার। প্রতিবছর বিষয়টি ঘিরে সামাজিক […]

জাতীয়

থার্ড টার্মিনাল চালুর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী: বিমান মন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ৩য় টার্মিনাল যাতে চালু করা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)। রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ৩য় টার্মিনাল নিয়ে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ৩য় টার্মিনাল কবে […]

আন্তর্জাতিক

ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত করদাতা হতে যাচ্ছেন ইলন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত করদাতা হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি মাস্ক নিজেই জানিয়েছেন, তার জীবদ্দশায় তিনি মোট ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি কর পরিশোধ করবেন। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৮৫২ বিলিয়ন ডলার, যা তাকে এই অনন্য রেকর্ডের দিকে নিয়ে যাচ্ছে। মাস্কের সম্পদের এই আকাশচুম্বী বৃদ্ধির পেছনে মূল ভূমিকা […]

জাতীয়

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কবে

মার্চের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ অথবা এর দু-এক দিন আগে। এ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ের […]

জাতীয়

বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে হতে পারে, জানালো ইসি

রোববার (২২ ফেব্রুয়ারি) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে ১৬ ফেব্রুয়ারি তারেক রহমান নির্বাচনী এলাকা-১৯০ ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।   এছাড়া, গত ৩ ফেব্রুয়ারি […]

খেলা

সামিতের ছবি দিয়ে মাতৃভাষা দিবসে ফিফার অনন্য শ্রদ্ধা

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার অধিকার আদায়ের লড়াইয়ে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, শফিউর ও জব্বারসহ নাম না জানা অনেক শহীদ। আজ সেই অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা বিশ্বের সাথে একাত্মতা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার সামিত সোমের ছবি ব্যবহার করে ফিফা বাংলা […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved