খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

বাংলাদেশ

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই সরকারের মূল লক্ষ্য : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, কোনো অনিয়ম বা দুর্নীতির প্রশ্নই আসে না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করি। সততা ও নীতির প্রশ্নে কোনো আপস নেই। সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে […]

জাতীয়

সিটি করপোরেশন আইন ও আচরণবিধিতে সংশোধনী আনছে ইসি

স্থানীয় সরকারের আওতাধীন সিটি করপোরেশন নির্বাচন আইন ও আচরণবিধিতে সংশোধনী আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। চলতি রমজানের মধ্যেই সংশোধনের কাজ শেষ করতে একটি কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। চলতি সপ্তাহে কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য সিটি নির্বাচন আয়োজনের জন্য […]

বাংলাদেশ

রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। বর্তমানে বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে বলে তিনি জানিয়েছেন। শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা […]

সাতক্ষীরা

রাজনৈতিক বিরোধের জেরে শ্যামনগরে দুই গৃহবধূ নির্যাতিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা-য় জামায়াতে ইসলামীকে সমর্থন না করার অভিযোগ তুলে দুই গৃহবধূকে শ্বশুরবাড়িতে নির্যাতনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের স্বজনদের দাবি, তাদের বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সমর্থক হওয়ায় রাজনৈতিক বিরোধের জেরে এ নির্যাতন করা হয়। ভুক্তভোগী জোসনা খাতুন (২৫) ও সুলতানা আক্তার (২০) উপজেলার পদ্মপুকুর ইউনিয়ন-এর গাইনবাড়ি এলাকার আব্দুর রশিদের মেয়ে। জোসনার শ্বশুরবাড়ি […]

যশোর

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে চিকিৎসক নিহত, শার্শায় চাঞ্চল্য

যশোরের শার্শা উপজেলা এলাকায় নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আল আমিন (৪০) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারিপোতা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আল আমিন নাভারন এলাকার বাসিন্দা ও রফিকুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন এবং এলাকাবাসীর কাছে সুপরিচিত […]

জাতীয়

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত

রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনা করে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চলবে নতুন সময়সূচি অনুযায়ী। এর আগে, অফিস সময়সূচি নির্ধারণ করে রোববার (৮ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনটি জারি করেছেন সহকারী সচিব এ.বি.এম. আবু বকর ছিদ্দিক। এতে বলা হয়, […]

মেহেরপুর

মেহেরপুর জেলা কারাগারে রোজা রাখবেন ২৮২ কয়েদি

মেহেরপুর জেলা কারাগারে পবিত্র রমজান মাসের প্রথম রোজা রাখতে যাচ্ছেন ২৮২ জন বন্দি। তবে দীর্ঘদিনের জনবল সংকটে কয়েদিদের সেহরি ও ইফতার ব্যবস্থাপনা নিয়ে বাড়তি চাপের মুখে পড়েছে কারা কর্তৃপক্ষ। কারাগার সূত্রে জানা গেছে, ৩৫০ জন ধারণক্ষমতার মেহেরপুর জেলা কারাগারে বর্তমানে কয়েদি রয়েছেন ৩০৬ জন। এর মধ্যে পুরুষ ২৯৮ জন ও নারী ৮ জন। মোট কয়দিদের […]

জাতীয়

নগদ টাকা মিলবে ‘ফ্যামিলি কার্ডে’, পাবেন যারা

প্রাথমিকভাবে পাঁচ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তথ্যমন্ত্রী জানান, ‘কোনো প্রতিষ্ঠান থেকে কাউকে চাকরিচ্যুত করতে হলে বিধি অনুযায়ী করতে হবে। মব করে কাউকে চাকরিচ্যুত করা যাবে না। বাসসে যেটা হয়েছে […]

শিক্ষা

নিবন্ধন ছাড়া স্কুল পরিচালনা করা যাবে না : শিক্ষামন্ত্রী

নিবন্ধন ছাড়া কেউ স্কুল পরিচালনা করতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে অবশ্যই নিবন্ধন করতে হবে। সরকারের অগ্রাধিকারে আছে শিক্ষার্থীদের ক্লাসরুমে নিয়ে আসা, কারিকুলাম রিভিউ করা, কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়া। তিনি আরও বলেন, […]

বাংলাদেশ

প্রথম রোজায় ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

পবিত্র রমজান মাসের শুরুর দিনে দেশে ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। ভূমিকম্পটির উত্তপত্তিস্থল ঢাকা থেকে ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতকে উল্লেখ করে মাই আর্থকোয়েক অ্যালার্ট জানায়, সিলেট নগরীসহ […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved