খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

জাতীয়

একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৯ জন ব্যক্তি এবং ১টি প্রতিষ্ঠানকে একুশে পদক-২০২৬ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন- অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, […]

বাগেরহাট

সড়ক দুর্ঘটনায় নিহত সেনা সদস্যের মরদেহ পৌঁছাল বাগেরহাটে

ময়মনসিংহ জেলার ফুলপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বাগেরহাটের গোটাপাড়া এলাকার কৃতি সন্তান সেনা সদস্য সার্জেন্ট মোঃ রেজাউল করিমের মরদেহ হেলিকপ্টারে করে নিজ গ্রামে আনা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া এলাকায় হেলিকপ্টারটি অবতরণ করলে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সহকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও অসংখ্য স্বজন উপস্থিত […]

খুলনা

দৌলতপুরে জুয়েলারি ব্যবসায়ী ও তার ছেলেকে কুপিয়ে জখম

নগরীর দৌলতপুর নিশাত কমপ্লেক্সের জুয়েলারি ব্যবসায়ী ও শুভ জুয়েলার্সের মালিক সুব্রত অধিকারী (৫২) এবং তার পুত্র খুলনা পাবলিক কলেজের নবম শ্রেণীর ছাত্র রিজু অধিকারীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ছেলে রিজু অধিকারীর অবস্থা গুরুতর। বর্তমানে সে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় নিশাত কমপ্লেক্সসহ দৌলতপুর জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে ভয় এবং আতঙ্ক বিরাজ করছে। আহত সুব্রত […]

জাতীয়

এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

ঈদের আগে রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু হচ্ছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিত উল্লেখ আছে। এটি কীভাবে কার্যকর করা হবে, তা নিয়ে আজকে আলোচনা হয়েছে। […]

জাতীয়

সচিবালয়ে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় প্রধানমন্ত্রী

দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৯টার পর তিনি রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান। প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সকাল ১০টায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন। এরপর সাড়ে ১০টায় তিন […]

অর্থনীতি

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যে বার্তা দিলেন অর্থমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পে-স্কেলের সুপারিশ আমাদের দেখতে হবে। না দেখে এ বিষয়ে কিছু বলতে পারব না। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন অর্থমন্ত্রী। নতুন অর্থমন্ত্রী বলেন, আমাদের দেখতে হবে যে মোট এমাউন্ট কত। এটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব। বর্তমান আর্থিক […]

খুলনা

খুলনা খাদ্য পরিবহণ ঠিকাদার সমিতির কর্মবিরতিতে অচল খাদ্যবিভাগ

ট্রাক সিন্ডিকেট কারণে খুলনা খাদ্য পরিবহন (সড়ক বিভাগ) ঠিকাদার সমিতির কর্ম বিরতিতে অচল হয়ে পড়ছে। এতে সরকারের জরুরি সেবা ব্যাহত হচ্ছে। বন্ধ রয়েছে পণ্যবাহী ট্রাক। বন্ধ রয়েছে খুলনার মহেশ্বরপাশা, সিএসডি, ৪ নং ও ৭ নং ঘাট অঞ্চলের ট্রাক লোড আনলোড। ২৭০ জন ঠিকাদার ২০০৫ সালে খাদ্য পরিবহন (সড়ক বিভাগ) চুক্তিবদ্ধ হন। নানা কারণে এরপরে আর […]

জাতীয়

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

দ্বিতীয় দিনের মতো আজ সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এদিকে, মন্ত্রিসভার প্রথম বৈঠকের […]

খেলা

নতুন ক্রীড়া প্রশাসন, বিসিবিতে ‘রেড অ্যালার্ম’!

নতুন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক ফুটবলার ও জাতীয় দলের অধিনায়ক আমিনুল হক। ক্রীড়াঙ্গনে নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে অভিনন্দন বার্তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে হাসিমুখের আড়ালে বোর্ড পরিচালকদের মধ্যে অস্বস্তি ও শঙ্কা বাড়ছে—এমন আভাস মিলছে ভেতরের সূত্রে। দায়িত্ব নেওয়ার পরপরই ক্রীড়া প্রতিমন্ত্রী বিসিবিকেন্দ্রিক একটি সিদ্ধান্ত বাতিলের নির্দেশ দেন। ক্রীড়া […]

রাজনীতি

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved