খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

আন্তর্জাতিক

সুদানে ড্রোন হামলায় নিহত অন্তত ২৮

সুদানের করদোফানের সুদ্রি এলাকায় রোববার এক বাজারে ড্রোন হামলায় অন্তত ২৮ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। এটি জানিয়েছেন মানবাধিকার সংস্থা ইমার্জেন্সি লইয়ার্স। সংস্থার বরাতে বলা হয়েছে, বাজারের ব্যস্ত সময়ে হামলাটি ঘটে এবং এতে মানবিক পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়েছে। তারা সতর্ক করেছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, “বসতিপূর্ণ এলাকায় বারবার ড্রোন […]

রাজনীতি

জামায়াতের ডাকা বিক্ষোভ বাতিল

রাজধানীতে জামায়াতে ইসলামী কর্তৃক ঘোষণা করা বিক্ষোভ কর্মসূচি শেষ পর্যন্ত বাতিল হয়েছে। সংসদ সদস্যদের শপথ নেওয়ার আগে ‘দেশের বর্তমান পরিস্থিতি ও অস্থিরতার প্রতিবাদে’ মঙ্গলবার বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়া হয়েছিল জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা থেকে। কিন্তু এক ঘন্টারও কম সময়ের মধ্যে এই কর্মসূচি বাতিল করা […]

রাজনীতি

বিএনপি না নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল জামায়াত জোট

বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংসদে অধিবেশন শুরু হওয়ার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১ দলীয় জোটের নির্বাচিতরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দু’টিই শপথ […]

রাজনীতি

ডা. শফিকুর রহমান-এর নেতৃত্বে শপথ নিলেন জামায়াত জোটের এমপিরা

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে শপথ নিয়েছেন জামায়াত জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা। মঙ্গলবার বেলা ১২টা ২৪ মিনিটে জাতীয় সংসদ ভবন-এর শপথ কক্ষে সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শেষ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি […]

জাতীয় বাংলাদেশ

সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবন-এ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে দলটির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন দলের মহাসচিব […]

রাজনীতি

রাজধানীতে আজ বিক্ষোভ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী

দেশের বিরাজমান পরিস্থিতি ও অস্থিরতার প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর উত্তর গেটে ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার প্রেক্ষাপটে এ কর্মসূচি ডাকা […]

রাজনীতি

ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট না নেওয়ার ঘোষণা বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্যরা সরকারি প্লট কিংবা ট্যাক্স ফ্রি (শুল্কমুক্ত) গাড়ি গ্রহণ করবেন না বলে ঘোষণা দিয়েছে দলটি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত দলীয় সংসদ সদস্যদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের […]

রাজনীতি

বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয় তাহলে শপথ নেবে না ১১ দলীয় জোট

বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে ১১ দলীয় জোটও কোনো শপথ নেবে না বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, দুপুর ১২টায় তাদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে এবং তারা সেখানে উপস্থিত থাকবেন। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়, তাহলে জামায়াতের নবনির্বাচিত সংসদ […]

ঝিনাইদহ

কালীগঞ্জে বিকাশ প্রতারক পলাশ গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পলাশ মিয়া নামে বিকাশ প্রতারণা মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত পলাশ মিয়া হরিণাকুন্ডু উপজেলার পার দখলপুর গ্রামের চান মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, পলাশ মিয়া (৩০) দীর্ঘদিন ধরে বিকাশের মাধ্যমে প্রতারণা করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে আসছিলেন। একপর্যায়ে তিনি কালীগঞ্জ উপজেলার এক জামায়াত নেতার কাছ থেকে […]

বাংলাদেশ

শপথ অনুষ্ঠা‌নে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দি‌তে ঢাকায় এসে‌ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রা‌তে পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ঢাকায় পৌঁছান। ঢাকার নেপাল দূতাবাস এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছে। দূতাবাস জানায়, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দি‌তে ঢাকায় এসে‌ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। বিমানবন্দ‌রে পররাষ্ট্রমন্ত্রী ও […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved