খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

জাতীয়

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে তিনি এ ভাষণ প্রদান করবেন। প্রধান উপদেষ্টার এ ভাষণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার। সরকারি সূত্রে জানা গেছে, সমসাময়িক জাতীয় পরিস্থিতি ও সামনের কর্মপরিকল্পনা নিয়ে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

বিনোদন

নৃত্যকলায় একুশে পদকের মনোনয়ন প্রক্রিয়া পুনর্বিবেচনাসহ ছয় দাবি

২০২৬ সালে নৃত্যকলায় একুশে পদক–এর মনোনয়ন প্রক্রিয়া পুনর্বিবেচনাসহ ছয় দফা দাবি জানিয়েছেন দেশের নৃত্যশিল্পীরা। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব–এর জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরা হয়। নৃত্যশিল্পীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক ফারহানা চৌধুরী বেবি। তিনি বলেন, ২০২৬ সালে নৃত্যকলায় একুশে পদক প্রদানের সিদ্ধান্তকে তারা স্বাগত জানান […]

অর্থনীতি

এনবিআর বিভক্তের রিট: রুল ইস্যু নয়, দুই সপ্তাহের মুলতবি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ নামে দুটি বিভাগ গঠনের অধ্যাদেশ ও সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটে কোনো রুল ইস্যু না করে দুই সপ্তাহের জন্য মুলতবি ঘোষণা করেছেন বাংলাদেশ হাইকোর্ট। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এ […]

মেহেরপুর

মেহেরপুরে দুই চিকিৎসককে মারধর, ক্লিনিক ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক : মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের প্রস্তুতির সময় নাছিমা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত স্বজনরা দুই চিকিৎসককে মারধর ও ক্লিনিকে ভাঙচুর চালিয়েছেন। পরিবারের সদস্যদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলার কারণেই রোগীর মৃত্যু হয়েছে। তবে সংশ্লিষ্ট চিকিৎসকদের দাবি, অপারেশন থিয়েটারে নেওয়ার পর হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে […]

খেলা

১৬ মিনিটের ঝড়ে আর্সেনালের দুর্দান্ত জয়

সম্ভাব্য কোনো অঘটনের সুযোগই রাখেনি Arsenal F.C.। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী FA Cup–এর চতুর্থ রাউন্ডে তৃতীয় বিভাগের দল Wigan Athletic F.C.–কে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে অনায়াসেই পরের ধাপে উঠে গেছে লন্ডনের ক্লাবটি। এ জয়ের মাধ্যমে চলতি মৌসুমে চারটি প্রতিযোগিতাতেই শিরোপার লড়াই জিইয়ে রাখল তারা। নিজেদের মাঠে শুরু থেকেই একতরফা আধিপত্য দেখায় আর্সেনাল। ম্যাচের ১১ থেকে ২৭ মিনিট—এই […]

রাজনীতি

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তাঁর বাসভবনে গেছেন। সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি ঢাকার বেইলি রোডে অবস্থিত রেজাউল করীমের বাসায় প্রবেশ করেন। সাক্ষাৎকে কেন্দ্র করে সেখানে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এর আগে রোববার সন্ধ্যায় […]

জাতীয়

জুলাই সনদে এনসিপির স্বাক্ষর

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর উপস্থিতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন সনদে স্বাক্ষর করেন। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা […]

জাতীয়

নবনির্বাচিত এমপি-মন্ত্রীদের শপথ অনুষ্ঠান ঘিরে ট্রাফিক নির্দেশনা

নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবন এলাকায় বিপুলসংখ্যক লোকের সমাগম হবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্যানুসারে, অনুষ্ঠান চলাকালীন খেজুর বাগান ক্রসিং হতে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) হতে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যানচলাচল সীমিত করা হবে। যানচলাচল […]

বাংলাদেশ

বর্জনের ঘোষণা দিলেও নির্বাচনের মাঠে ছিলেন আ.লীগ নেতাকর্মীরা: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ একদিকে আনুষ্ঠানিকভাবে নেতিবাচক অবস্থান নিলেও, অন্যদিকে দলটির নেতাকর্মী ও সমর্থকদের একটি অংশ অনানুষ্ঠানিকভাবে ভোটাধিকার প্রয়োগসহ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। ফলে দলটির উভয় ভূমিকার ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা ছিল বলে দাবি করেছে সংস্থাটি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে ‘ত্রয়োদশ […]

খুলনা

খুলনায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিসভা

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আজ (সোমবার) দুপুরে খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনে সহযোগিতা করার জন্য জেলার সকল কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি মহান শহিদ দিবস ও […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved