খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

বাংলাদেশ

নবনির্বাচিত সদস্যদের স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সংসদ ভবন

নবনির্বাচিত সংসদ সদস্যদের স্বাগত জানাতে জাতীয় সংসদ ভবনকে নতুন রূপে প্রস্তুত করা হচ্ছে। সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানসহ অধিবেশনের প্রস্তুতির কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আগামী মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতেই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর বিকেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভাও সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে বলে সরকারের […]

রাজনীতি

ঢাকায় জামায়াত জোটের প্রতিবাদ মিছিল সোমবার

ঢাকায় প্রতিবাদ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনের পরে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে ১১ দলীয় জোটের নেতারা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর এ কর্মসূচি ঘোষণা করা হয়। দুপুর ১২টার দিকে […]

বাংলাদেশ

যুবদল নেতার দোকান লুটপাট, ২ জামায়াত নেতা গ্রেপ্তার

যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জামায়াত ইসলামীর স্থানীয় ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লাপাড়া থানার ওসি সাকিউল আজম বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদার ও সেক্রেটারি আব্দুল কাদের খন্দকার। এর আগে শুক্রবার ভোরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গজাইল বাজারে উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ […]

রাজনীতি সংসদ নির্বাচন ২০২৬

মির্জা আব্বাসকে শপথ থেকে বিরত রাখার আহ্বান নাসীরুদ্দীনের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনার আবেদন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে বিজয়ী ঘোষিত বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের শপথ গ্রহণ স্থগিত রাখার আবেদনও জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এই আবেদন করেন তিনি। আবেদনে নির্বাচনে ভোট কারচুপি, অনিয়ম এবং বেআইনি প্রভাব বিস্তারের সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরা হয়। […]

আন্তর্জাতিক

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসা অনিশ্চিত মোদির

বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানকে ঘিরে শুরু হয়েছে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা। ১৭ ফেব্রুয়ারির এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা। তবে এই অনুষ্ঠানে মোদির উপস্থিত থাকা অনেকটা অনিশ্চিত। অনুষ্ঠানে সার্কভুক্ত দেশসহ কয়েকটি বন্ধুসুলভ রাষ্ট্রের নেতাদেরও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী […]

জাতীয়

এমপিদের শপথ পড়াবেন সিইসি, মন্ত্রীদের রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের সংবিধান অনুযায়ী শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সংবিধানের বিধান অনুযায়ী এ অপশনটিই একমাত্র ত্রুটিমুক্ত পথ বলে মনে করছেন সরকার ও বিজয়ী দলের শীর্ষ নেতারা। নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল বিএনপি সংবিধানের বিধান মেনেই শপথ নিতে প্রস্তুত রয়েছে। সে কারণেই নির্বাচনী ফলের গেজেট প্রকাশের পর […]

বাংলাদেশ

মন্ত্রিসভায় চমক দেখাতে চান তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটি এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে। আগামী মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। একই দিনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে জানা গেছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এবং তিনি […]

রাজনীতি

এবার ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবার ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছেন । রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে তিনি লেখেন— ‘আমরা ছায়া মন্ত্রীসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ […]

রাজনীতি

৩০ আসনে ফলাফল স্থগিত ও ভোট পুনর্গণনার দাবি জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট কারচুপির অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব আসনে ফলাফল স্থগিত, ভোট পুনর্গণনা এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের এ দাবি জানান। তিনি বলেন, দেশের মানুষ একটি সুষ্ঠু […]

খুলনাঞ্চল রাজনীতি

খুলনা বিভাগে চমক লাগানো ফল জামায়াতের, বিএনপির বিপর্যয়ের কারণ কী

খুলনা বিভাগের ১০ জেলার ৩৬টি সংসদীয় আসনের মধ্যে ২৫টিতে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে মাত্র ১১টি আসন। খুলনা বিভাগে এর আগে কখনো এত বেশি আসনে জামায়াত জয় পায়নি। সারা দেশে জামায়াতের মোট ৬৮টি আসনের প্রায় ৩৭ শতাংশই এসেছে এ বিভাগ থেকে। বিভাগে সাতজন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও কেউ জয় […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved