খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

রাজনীতি

বিরোধী দল হিসেবে কাজের ঘোষণা জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান জাতীয় নির্বাচনের ফলাফল মেনে নিয়ে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দলীয় কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, দীর্ঘ সময় ধরে যারা পরিশ্রম করেছেন এবং নানা ধরনের ভয়ভীতি ও হয়রানির মুখেও গণতান্ত্রিক অধিকার চর্চা করেছেন, তাদের সাহস দেশের […]

রাজনীতি

বিকেলে সংবাদ সম্মেলন করবেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ (শনিবার) বেলা ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর বলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। নির্বাচন–পরবর্তী পরিস্থিতি শুক্রবার রাতে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আগামীকাল অনুষ্ঠিত হবে শপথগ্রহণ অনুষ্ঠান। শপথের পর নতুন সরকারের মন্ত্রিসভা গঠন করা হবে। নির্বাচনের সারসংক্ষেপ ভোটগ্রহণ শুরু: […]

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়। এর আগে, বৃহস্পতিবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোট। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭ আসনের […]

রাজনীতি

তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

ঐতিহাসিক নির্বাচনী বিজয়ের আবহে দেশে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে। সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর তারেক রহমান-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানাতে তার কার্যালয়ে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী […]

রাজনীতি

এনসিপি ও ১১ দলের জোট নেতাদের ওপর হামলার অভিযোগ আসিফের

দেশের বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করেছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা শুধু রাজনৈতিক নেতাকর্মীদেরই নয়, তাদের বাড়িঘর ও পরিবারের সদস্যদেরও হুমকি দিচ্ছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ লেখেন, “সারাদেশে বিভিন্ন স্থানে এনসিপি এবং ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর […]

রাজনীতি সংসদ নির্বাচন ২০২৬

বিএনপির নিরঙ্কুশ বিজয় ‘গণতন্ত্রের বিজয়’: মাহদী আমীন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে দলের ‘নিরঙ্কুশ বিজয়কে গণতন্ত্রের বিজয়’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় দল। দলের সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের আপামর জনসাধারণের আবেগ, আকাঙ্ক্ষা […]

রাজনীতি

সবচেয়ে বেশি ও কম বয়সি এমপি হচ্ছেন কারা, জেনে নিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। নির্বাচনের বেসরকারি ফলাফল ও প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞাপন হলফনামা অনুযায়ী, খন্দকার মোশাররফের […]

বাংলাদেশ সংসদ নির্বাচন ২০২৬

ভোটের মাঠে নতুন সমীকরণ : হেরে গেলেন যে হেভিওয়েটরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে নাম ছিল, প্রভাব ছিল, ছিল দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ভার তবু শেষ হাসি হাসতে পারলেন না অনেকে। এবারের নির্বাচনে চমক দেখিয়েছে ভোটাররাই; একাধিক হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে বদলে দিয়েছেন সমীকরণ। বহুদিনের শক্ত ঘাঁটি, প্রতিষ্ঠিত নেতৃত্ব আর পরিচিত মুখ সবকিছুকে ছাপিয়ে ফলাফলে উঠে এসেছে নতুন বার্তা। খুলনা-৫ আসন থেকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি […]

আন্তর্জাতিক

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় এ অভিনন্দন জানান তিনি। এক্স-এ দেওয়া বার্তায় নরেন্দ্র মোদি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ […]

আইন ও আদালত সংসদ নির্বাচন ২০২৬

আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, চলবে অন্যসব বাহন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তারই অংশ হিসেবে আজও (১৩ ফেব্রুয়ারি) সারাদেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি আছে। তবে মোটরসাইকেল ছাড়া সব ধরনের যানবাহন চলাচল করবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল-আমিন মো. নুরুল ইসলামের সম্প্রতি স্বাক্ষরিত প্রজ্ঞাপন […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved