খুলনা, বাংলাদেশ
বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

খুলনাঞ্চল সংসদ নির্বাচন ২০২৬

খুলনার ৬টি আসনের ৮৪০ ভোট কেন্দ্রের ৫৬৬টি ঝুঁকিপূর্ণ

খুলনার ৬টি সংসদীয় আসনের ৮৪০টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৬৬টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তাদের ভাষায় কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ। তপসিল ঘোষণার আগেই মাঠ জরিপ করে এসব কেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়। এসব কেন্দ্রে ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কাল থেকে থাকবে অতিরিক্ত পুলিশ। তাদের সঙ্গে থাকবে বডি ক্যামেরা। তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে বেশি […]

সংসদ নির্বাচন ২০২৬

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আগামীকাল (বুধবার, ১১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় বিটিভেতে ভাষণটি রেকর্ড করা হবে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। বার্তায় বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ সন্ধ্যা ৬টায় এই ভাষণ রেকর্ড […]

জাতীয়

সবচেয়ে কম সম্পদ যে উপদেষ্টার, বেড়েছে কতজনের

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিবরণী প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এ বিবরণীতে গত বছরের ৩০ জুন পর্যন্ত সম্পদের তথ্য উল্লেখ করা হয়েছে। বিবরণের তথ্য অনুযায়ী, সবচেয়ে কম সম্পদ দেখা গেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা […]

আন্তর্জাতিক

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০

কানাডায় একটি স্কুলে বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের টাম্বলার রিজ শহরের একটি স্কুলে গুলি চালানোর ঘটনায় ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে গুলি চালনাকারীও রয়েছে। […]

সংসদ নির্বাচন ২০২৬

সিইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ১ দিন বাকি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় এ বৈঠক শুরু হবে। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান […]

আইন ও আদালত সংসদ নির্বাচন ২০২৬

অনুমোদন ছাড়া ড্রোন উড়ালে আইনানুগ ব্যবস্থা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে রোববার (১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত টানা ছয় দিন সারা দেশে বেবিচকের অনুমতি ছাড়া সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ। তিনি জানান, নিষেধাজ্ঞার এই সময়ে শুধুমাত্র প্রতিরক্ষা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী […]

জাতীয়

২৯৯ আসনে সব ব্যালট পৌঁছে গেছে: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের সবকয়টিতেই ব্যালট পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি গণমাধ্যম কর্মীদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আখতার আহমেদ বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকেই সুষ্ঠু নির্বাচনের জন্যে কাজ করছে নির্বাচন কমিশন। […]

শিক্ষা

পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। তবে এখনো অব্যাহতিপত্র জমা দেননি বলেও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে এ ঘোষণা দিলেন ঢাবি উপাচার্য। পদত্যাগের বিষয়ে অধ্যাপক ড. […]

জাতীয়

৫০তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা-২০২৫-এ ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষার ১১তম দিনের মাথায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত ৩০ জানুয়ারি আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বিসিএসে অংশ নিতে আবেদন করেছিলেন মোট ২ লাখ […]

এক্সক্লুসিভ জাতীয়

ভোটের দিন বেনাপোল-পেট্রাপোল দিয়ে যাত্রী চলাচল বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে পরের দিন শুক্রবার ভোর ৬টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা দুই দেশের মধ্যে যাত্রী পারাপার বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৪৭ সাল থেকে এই রুটে পাসপোর্টধারী […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved