খুলনা, বাংলাদেশ
বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

জাতীয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় দেশের ১৩তম সাধারণ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে আয়োজিত গণভোটকে সামনে রেখে তিনি এই ভাষণ প্রদান করবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এই ভাষণে তিনি আসন্ন নির্বাচন ও গণভোট নিয়ে সরকারের অবস্থান, প্রস্তুতি এবং […]

খুলনা জাতীয়

খুলনা রিটার্নিং অফিসারের জরুরি গণবিজ্ঞপ্তি

আ. স. ম. জামশেদ খোন্দকার জেলা প্রশাসক খুলনা ও রিটার্নিং অফিসার ৯৯ খুলনা-১, ১০০ খুলনা-২, ১০২ খুলনা-৪, ১০৩ খুলনা-৫ ও ১০৪ খুলনা-৬ নির্বাচনি এলাকায় সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে  বিকাল সাড়ে চারটায় শেষ হবে। ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ আজ […]

খুলনাঞ্চল জাতীয়

খুলনা জেলার যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ভোট গ্রহণের নির্ধারিত দিনে কতিপয় যানবাহন চলাচলের বিষয়ে নিম্নরূপ নির্দেশনা জারি করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি তারিখের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি-২০২৬ মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি, ২০২৬ মধ্যরাত ১২টা পর্যন্ত খুলনা জেলায় অধিক্ষেত্রে ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর […]

সংসদ নির্বাচন ২০২৬

সীতাকুণ্ডে যৌথবাহিনীর চূড়ান্ত নিরাপত্তা মহড়া সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রস্তুত সেনা–পুলিশ–র‍্যাব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসারের সমন্বয়ে যৌথবাহিনীর চূড়ান্ত নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে এই প্রস্তুতিমূলক মহড়ার আয়োজন করা হয়। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিজয় সরণি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। […]

অর্থনীতি

রিজার্ভ আবার ৩৪ বিলিয়ন ডলার ছাড়াল

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৪ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। সোমবার আন্তঃব্যাংক বাজার থেকে আরও ২০ কোটি ৯০ লাখ ডলার কেনার পর দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ০৬ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ বর্তমানে ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও […]

জাতীয়

বাংলাদেশি পণ্যের ওপর আরও শুল্ক কমালো যুক্তরাষ্ট্র, চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক | ঢাকা বাংলাদেশি পণ্যের ওপর আরও শুল্ক কমিয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে রেসিপ্রোকাল ট্রেড (আরটি) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন এই চুক্তির ফলে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে আরোপিত শুল্ক কমিয়ে ১৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে রেসিপ্রোকাল শূন্য শুল্ক […]

আন্তর্জাতিক

চাঁদে শহর গড়ার পরিকল্পনা করছেন ইলন মাস্ক

চাঁদে একটি স্বয়ংসম্পূর্ণ শহর গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক। তার ভাষ্য অনুযায়ী, মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স এখন চাঁদে স্থায়ী মানব বসতি গড়ে তোলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং আগামী ১০ বছরের মধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব বলে তারা আশাবাদী। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) […]

খেলা

ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ খেলতে সম্মত হয়েছে পাকিস্তান। এর মাধ্যমে পূর্বঘোষিত বয়কট সিদ্ধান্ত থেকে সরে এলো দেশটি। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান দল। এর আগে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে পাকিস্তান এই ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তখন জানিয়েছিলেন, […]

জাতীয়

নির্বাচনি প্রচার শেষে বাবা–মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনি প্রচারের শেষ মুহূর্তে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত তাঁদের কবরস্থানে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও […]

আইন ও আদালত খুলনাঞ্চল

সুন্দরবনে নৌকাসহ ১২০ কেজি কাঁকড়া, ৩৬০টি নিষিদ্ধ আটন জব্দ

একটা সময় ছিল সুন্দরবনে অভিযান মানেই আগেভাগে ঢাকঢোল পিটিয়ে অভিযানে নামা। যার ফলে অসাধু সিন্ডিকেট ও কোম্পানিগুলো আগেই জেনে যেত—কোথায়, কখন সুন্দরবন ফরেস্ট অভিযান পরিচালনা করবে। কারণ এসব কোম্পানি ফরেস্ট বিভাগের কিছু অসাধু কর্মকর্তাকে প্রতিটি নৌকার বিপরীতে মাসোয়ারা দিয়ে অভয়াশ্রম এলাকায় অবাধে মাছ ও কাঁকড়া আহরণ করত। এর সঙ্গে জড়িয়ে ছিল ফরেস্ট বিভাগের কিছু অসাধু […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved