খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

খেলা

সেমিতে খেলতে যা করতে হবে পাকিস্তানকে

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের বাঁচা-মরার ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। আগেই বিদায় নিশ্চিত হওয়ায় শ্রীলংকানদের জন্য এই ম্যাচ স্রেফ আনুষ্ঠানিকতা হলেও জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে। নিউজিল্যান্ডকে টপকে সেমিফাইনালে খেলতে হলে মেলাতে হবে নেট রানরেটের হিসাব যদি পাকিস্তান আগে ব্যাট করে, তাহলে […]

খুলনা বাংলাদেশ

নগরীতে ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ

খুলনায় ডাক বিভাগের মেইল ক্যারিয়ার পদে নিয়োগ পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দৌলতপুর মুহসিন মহিলা কলেজের এক শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে শোকজের শর্তে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষক হলেন প্রভাষক মোঃ হাফিজুর রহমান। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী পরীক্ষার্থী […]

খুলনা

২৩ বছরে ২৭ বার অগ্নিকান্ড : পুড়ছে শতাধিক একর বনভূমি!

শুষ্ক মৌসুমে সুন্দরবনে অনাকাঙ্ক্ষিত অগ্নিকান্ড প্রতিরোধে এবার কঠোর অবস্থানে বন বিভাগ। প্রথমবারের মতো নির্দিষ্ট কয়েকটি প্রবেশপথে বিড়ি-সিগারেট ও যেকোনো দাহ্য পদার্থ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বন সংলগ্ন এলাকায় পোস্টার, হ্যান্ডবিল বিতরণ, আলোচনা সভা ও সতর্কতামূলক মাইকিং চলছে। বন বিভাগ বলছে,শুষ্ক মৌসুমে একটু অসতর্ক মুহূর্তই বিপর্যয় ডেকে আনে। তাই আগে […]

খুলনা

বটিয়াঘাটায় মৎস্যঘেরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছের ক্ষতি করেছে

বটিয়াঘাটা অফিস: বটিয়াঘাটার সুরখালী ইউনিয়নের গাওঘরা এলাকার পূর্বশত্রুতার জেরে এসএমএ আলীম ওরফে আলীজের বজরা বিলে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় লক্ষাধিক টাকার মাছের ক্ষতি করেছে । এঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে । অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় ভূক্তভোগী […]

খুলনা

খুলনার দিঘলিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

দিঘলিয়া উপজেলার একটি মাদ্রাসার সামনে প্রকাশ্যে ছুরিকাঘাতে মোঃ মুরাদ হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত মুরাদ হোসেন বকশি বাড়ির বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে দিঘলিয়ার একটি মাদ্রাসার সামনে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা […]

খুলনা

পবিত্র মাহে রমজান মানুষের আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতির এক অনন্য সুযোগ – আজিজুল বারী হেলাল। 

পবিত্র মাহে রমজান মানুষের আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতির এক অনন্য সুযোগ –এম পি আজিজুল বারী হেলাল।   রুপসা উপজেলা প্রতিনিধি: খলনা ৪ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, পবিত্র মাহে রমজান মানুষের আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতির এক অনন্য সুযোগ এনে দেয়। এই বরকতময় মাস মানুষকে সৎ, নিষ্ঠাবান, কর্তব্যপরায়ণ ও […]

ঝিনাইদহ

কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় থানার সামনে বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা চলাকালে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ থানার সামনে অবস্থিত বিএনপির পার্টি অফিসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী রাশেদ খানের নেতৃত্বে একটি আলোচনা সভা […]

খুলনা

লবাণাক্ত প্রবণ উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহিষ্ণু কৃষি এবং বীজ উৎপাদন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

দাকোপ উপজেলা প্রতিনিধি: খুলনার দাকোপের বানিশন্তায় প্রশান্তি সেন্টারে ২৬ ফেব্রুয়ারী সকাল ১১ টায় লবনাক্ত প্রবণ উপকুলীয় অঞ্চলে জলবায়ু সহিষ্ণু কৃষি এবং বীজ উৎপাদন বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে বিএএসডির চেয়ারম্যান অমল আগস্টিন গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি […]

খুলনা বাংলাদেশ সাতক্ষীরা

খুলনা উপকূলে ৫.৪ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল রাজধানীসহ দেশ

আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানীসহ সারাদেশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (European-Mediterranean Seismological Centre)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা  থেকে প্রায় ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা […]

ধর্ম

সুস্বাস্থ্য, আত্মশুদ্ধি ও মানবকল্যাণের সমন্বিত দর্শন

সিয়াম বা সাওম আরবি শব্দ ‘সওম’ থেকে উদ্ভূত, যার অর্থ সংযম, বিরত থাকা বা আত্মনিয়ন্ত্রণ। ইংরেজিতে একে Fasting এবং ফার্সিতে রোজা বলা হয়। শরিয়তের পরিভাষায়—আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, পাপাচার ও জৈবিক চাহিদা থেকে সচেতন বিরত থাকাই সাওম বা রোজা। ইসলামের ইতিহাসে দ্বিতীয় হিজরি বর্ষে রোজা ফরজ করা হয়। ফরজ, […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved