খুলনা, বাংলাদেশ
বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

আইন ও আদালত

অবিলম্বে র‌্যাব ও ডিজিএফআই বিলুপ্ত করা উচিত : ইকবাল করিম ভূঁইয়া

অবিলম্বে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) বিলুপ্ত করা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দেওয়া জবানবন্দিতে তিনি এ মন্তব্য করেন। জবানবন্দিতে ইকবাল করিম ভূঁইয়া বলেন, “আমি মনে করি, […]

অর্থনীতি

মুদ্রানীতি ঘোষণা বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

চলতি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি–জুন) জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৮ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর আগে এই লক্ষ্যমাত্রা ছিল ৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৭ দশমিক ২০ শতাংশ, তবে বাস্তবায়ন হয়েছে মাত্র […]

রাজনীতি সংসদ নির্বাচন ২০২৬

ভোটকেন্দ্রে ফোন নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন। […]

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নিষেধাজ্ঞা প্রার্থী ও তাদের সমর্থকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়। পরিপত্রে বলা হয়, ভোটগ্রহণের […]

খেলা

বাংলাদেশের সমর্থনে আইসিসির কাছে পাকিস্তানের ‘তিন শর্ত’

টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ, পাকিস্তান ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে চলমান টানাপোড়েন নতুন মোড় নিয়েছে। বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে এবার আইসিসির কাছে তিনটি শর্ত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব শর্ত মানা হলে তবেই বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামতে রাজি হবে পাকিস্তান। ভারতে […]

খেলা

বার্সেলোনার বিপক্ষে মেসির চোখ ধাঁধানো গোল, তবুও জয়হীন মায়ামি

প্রতিপক্ষের অর্ধে বল পেয়েই যেন সময়কে থামিয়ে দিলেন লিওনেল মেসি। মাঝমাঠ থেকে একাই বল টেনে নিয়ে বক্সের দিকে ছুটলেন আর্জেন্টাইন মহাতারকা। সামনে দাঁড়ানো দুই ডিফেন্ডারকে নিখুঁত ড্রিবলে কাটিয়ে বাঁ দিক দিয়ে ঢুকে পড়লেন বক্সে। আরেকজন ডিফেন্ডার চ্যালেঞ্জ জানাতে গিয়েও ব্যর্থ হন। শেষ পর্যন্ত বাঁ পায়ের জাদুকরী শটে বল জড়িয়ে যায় জালে। দর্শকদের চোখ ধাঁধানো সেই […]

জাতীয় রাজনীতি

রাষ্ট্রে জং ধরেছে, সংস্কার করা প্রয়োজন, গণভোটে ‘হ্যাঁ’ দিন: মির্জা ফখরুল

রাষ্ট্রটাতে জং ধরে গিয়েছে, সংস্কার করে এটা ঠিক করা প্রয়োজন বলে গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর ইউনিয়নের গোলীনবাবু হাটে নির্বাচনি পথসভায় এ আহ্বান জানান তিনি।  মির্জা ফখরুল বলেন, আমরা সংস্কার চাই, পরিবর্তন চাই, আমাদের দেশে এক ব্যক্তির শাসন নষ্ট হওয়া, […]

জাতীয়

ভোলার সাত উপজেলায় পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোলার সাত উপজেলায় পাঠানো হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালেট পেপার। রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর মডেল থানা সংলগ্ন ট্রেজারি থেকে নির্বাচনে ব্যবহৃত ভিন্ন সরঞ্জামাদি পাঠানো হয়। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, জেলার সাত উপজেলার চারটি আসনে নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের মোট ১৬ লাখ […]

জাতীয়

নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে, ভোট কারচুপির কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ভোট কারচুপির কোন ধরনের শঙ্কা নেই, শান্তি পূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বল্প সময়ে […]

খেলা

জরুরি বৈঠকে যোগ দিতে পাকিস্তানে বুলবুল

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। নিরাপত্তা ইস্যুতে ভারত থেকে সরিয়ে টাইগারদের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়েছিল বিসিবি। কিন্তু টাইগারদের সেই দাবি না মেনে উল্টো বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে জায়গা করে দিয়েছে। বাংলাদেশের প্রতি আইসিসির এমন আচরণকে ‘অন্যায্য’ দাবি করে প্রতিবাদের অংশ হিসেবে পরবর্তীতে বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। বিশ্বকাপের মূল লভ্যাংশের […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved