খুলনা, বাংলাদেশ
বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

জাতীয়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সোমবার, বোয়িং থেকে ২৫ উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত

রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ১ লাখ কোটি টাকার পণ্য রফতানি করছে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ বাজার ধরে রাখতে এবং সম্পর্ক আরও জোরদার করতে বোয়িং কোম্পানি থেকে ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব উড়োজাহাজ কিনতে ব্যয় হবে আনুমানিক ৩০ থেকে ৩৫ হাজার […]

খেলা

ইউরোপিয়ান ফুটবল লিগ চেলসি, আর্সেনাল ও বার্সার জয়

মায়োর্কাকে হারিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ভিক্টর ইয়োকেরেসের জোড়া গোলে সান্ডারল্যান্ডকে উড়িয়ে দিয়ে শিরোপা জয়ের সুবাতাস পাচ্ছে আর্সেনাল। অপর ম্যাচে কোল পালমারের হ্যাটট্রিকে উলভারহ্যামটনকে তাদের মাঠেই হারিয়েছে ক্লাব বিশ্বচ্যাম্পিয়ন চেলসি। শনিবার (৭ ফেব্রুয়ারি) আলাদা আলাদা ম্যাচে মাঠে নামে দলগুলো। লা লিগায় এদিন ম্যাচে ঘরের মাঠে ম্যাচের শুরুতেই মায়োর্কার […]

খুলনাঞ্চল সাতক্ষীরা

সাতক্ষীরাসহ তিন জেলার নিরাপত্তায় মাঠে সাতশো বিজিবি

নির্বাচনি আচরণবিধি পর্যবেক্ষণ, ভোটারদের আস্থা অর্জনে উপযোগী পরিবেশ তৈরি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মাঠ পর্যায়ে অবস্থান করবে। এ লক্ষ্যে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলার ২১ উপজেলায় ১৬টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। গণভোট ও সংসদ নির্বাচনকে ঘিরে গত ২৯ জানুয়ারি থেকে ৩৪০টি টহল, ৫০টির অধিক যৌথ অপারেশন, ১৭০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন, […]

এক্সক্লুসিভ জাতীয়

নির্বাচনের মাঠে নামছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আজ (রোববার) মাঠে নামছেন থেকে ১ হাজার ৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এসব তথ্য জানান। একই সঙ্গে নির্বাচনের দায়িত্ব শুরু হচ্ছে সেনাবাহিনীর আরও সদস্যসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। ইসি মাছউদ বলেন, […]

জাতীয়

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় ২ ঘণ্টা ধরে চলে এই বৈঠক। বৈঠক শেষে আমেরিকার রাষ্ট্রদূত সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি জানান, দায়িত্ব নেয়ার পর পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের সাথে এটা তার প্রথম বৈঠক। এসময় দু’দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে […]

শিক্ষা

টানা ৫ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় সংসদ নির্বাচনের কারণে টানা পাঁচ দিনের জন্য বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারবে না। শুক্রবার ও শনিবার যথাক্রমে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায়, ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী […]

সংসদ নির্বাচন ২০২৬

ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানবেন যে ৪ পদ্ধতিতে

আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটপ্রদান সহজ করতে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য চারটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে তাদের ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল […]

আইন ও আদালত

বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (৮ ফেব্রুয়ারি) নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীকাল […]

জাতীয় বাংলাদেশ

নির্বাচন উপলক্ষ্যে বুধ ও বৃহস্পতিবার দেশের সব দোকান ও শপিংমল বন্ধ থাকবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় […]

খেলা

ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

পারল না বাংলাদেশ। নেপালের পোখরায় সাফ অনুর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে আজ ভারত ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশকে। ম্যাচের প্রথমার্ধে ভারত ১-০ গোলে এগিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে কোনরকম প্রতিরোধই গড়তে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। বরং এই সময়ে ৩ গোল হজম করে বাংলাদেশ। আর তাতেই স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের মেয়েদের। অথচ, […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved