খুলনা, বাংলাদেশ
বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

রাজনীতি সংসদ নির্বাচন ২০২৬

ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর, মেডিকেল কলেজ, ক্যাডেট কলেজ ও আইটি হাব গড়ার ঘোষণা তারেক রহমানের

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় এলে ঠাকুরগাঁও জেলাকে উন্নয়নের নতুন কেন্দ্রে পরিণত করা হবে। এ লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে একটি বিমানবন্দর, সরকারি মেডিকেল কলেজ, ক্যাডেট কলেজ এবং আধুনিক আইটি হাব স্থাপন করা হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। […]

আন্তর্জাতিক

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬৯ জন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিস্ফোরণে কেঁপে ওঠে মসজিদটি। ২০২৩ সালে পেশোয়ারে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। ওই ঘটনার পর আজকে পাকিস্তানে কোনো মসজিদে বিস্ফোরণে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটল। প্রাথমিক তদন্তে জানা গেছে, পাকিস্তান তেহরিক-ই-তালেবানের […]

খেলা

কাল শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ, এক নজরে দেখে নিন সংশোধিত সূচি

আগামীকাল শনিবার পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসরে এবার প্রতিনিধিত্ব করছে ২০ দল। এবারের আসরে থাকছে না বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় ভারতে যেতে রাজি হয়নি তারা। প্রায় একমাস ধরে এ নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে আলাপ চলেছে। আইসিসি বাংলাদেশের অনড় অবস্থানের বিপরীতে তাদের দাবি মেনে নেয়নি। বাংলাদেশকে […]

খুলনা রাজনীতি সংসদ নির্বাচন ২০২৬

দাঁড়িপাল্লার ভোটারকে হুমকি দিলে ঠ্যালা সামলাতে পারবেন না: পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও খুলনা-৫ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘স্বাধীনতার পর বাংলাদেশে এ পর্যন্ত তিনটি দল বহুবার ক্ষমতায় গেছে। ৫৪ বছর তারা দেশকে শাসন করেছেন। কিন্তু কেউ বলতে পারবে না যে তারা দুর্নীতি ও অনিয়ম করেনি। মানবতা, ভালোবাসা ও চরিত্রের সব কয়টাতে তারা ফেল করেছে। সেজন্য দেশের জনগণ আর ফেলো দলকে […]

খুলনা

জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি বদ্ধপরিকর : মঞ্জু

বেহেশত-দোজখের তথ্যে পার পাওয়া যাবে না। বিএনপি ১৬ বছর ধরে রাজপথের দল। বিএনপি জনগণের প্রত্যাশা নিয়েই রাজপথে কাজ করছে— এ কথা উল্লেখ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, কালো টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা বিএনপির আগে কখনো ছিল না, ভবিষ্যতেও থাকবে না। […]

জাতীয়

কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি : সরকারের বিবৃতি

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। যমুনা ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের বল প্রয়োগ করেনি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং […]

সংসদ নির্বাচন ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণে ইশতেহারে একগুচ্ছ প্রতিশ্রুতি বিএনপির

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনী ইশতেহারে সাংবাদিকদের জন্য বিশেষ অবসর কল্যাণ বোর্ড গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। দলটি সংবাদপত্রের স্বাধীনতা ও সংবাদকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারও করেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ইশতেহারে গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে […]

রাজনীতি সংসদ নির্বাচন ২০২৬

রাষ্ট্রক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা তারেক রহমানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে দলটি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্রক্ষমতায় গেলে ‘জুলাই সনদ’ অবশ্যই বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, বিএনপি […]

বাংলাদেশ

শাহবাগ অবরোধ, যানচলাচল বন্ধ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় যানচলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে শাহবাগে অবস্থান নেন ছাত্র-জনতা। এ সময় ‘ব্লকেড, ব্লকেড, শাহবাগ ব্লকেড’; ‘হাদি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকায়’; ‘কে বলেরে হাদি নাই, হাদি […]

বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ, আহত জুমা-আম্মারসহ অনেকে

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ ৩০ জনেরও বেশি আন্দোলনকারী আহত হয়েছেন। আন্দোলনকারীদের দাবি, জাবের গুলিতে আহত হয়েছেন। আহতদের মধ্যে ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারও রয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এ সংঘর্ষ হয়। এক বার্তায় ইনকিলাব মঞ্চ জানায়, ‘জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা -শান্তাকে […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved