খুলনা, বাংলাদেশ
বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

খুলনা খুলনাঞ্চল

হরিনটানায় সন্ত্রাসীদের গোলাগুলি, নিহত ১

খুলনার লবণচরা থানাধীন হরিনটানার কূবা মসজিদের সামনে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে রাকিব নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ১০টার দিকে হঠাৎ দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। গোলাগুলির একপর্যায়ে রাকিব গুলিবিদ্ধ হলে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার […]

আইন ও আদালত খুলনা খুলনাঞ্চল

খুলনায় ট্রিপল মার্ডারের মূল আসামি গ্রেপ্তার

খুলনার লবণচরা থানাধীন টুটপাড়া দরবেশ মোল্লা গলির আলোচিত ট্রিপল মার্ডারের অন্যতম আসামি বিসমিল্লাহ ওরফে বিসমিল্লাহ শেখ (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে টুটপাড়া দারোগার বস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে খুলনা থানার পুলিশ। তার বিরুদ্ধে একটি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ছিল। বিসমিল্লাহ টুটপাড়া ২ নম্বর ক্রস রোড, কবি নজরুল […]

আন্তর্জাতিক খেলা

বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কট করার আনুষ্ঠানিক কারণ ব্যাখ্যা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মূলত নিরাপত্তাজনিত কারণে ভারত সফরে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান এই কঠোর অবস্থান নিয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে শেহবাজ শরীফ স্পষ্ট করে জানান, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার সিদ্ধান্তটি […]

আন্তর্জাতিক

এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য ক্ষমা চাইলেন বিল গেটস

যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য ক্ষমা চেয়েছেন ধনকুবের বিল গেটস। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইনের কয়েক লাখ নথি প্রকাশ করেছে। ওইসব নথির মধ্যে রয়েছে একটি ড্রাফট ইমেইল। এতে এপস্টেইন লিখেছেন, বিল গেটস বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। তিনি বলেছেন, বিল গেটস এক রুশ নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। যার প্রভাবে তিনি অসুস্থ হয়ে […]

সংসদ নির্বাচন ২০২৬

সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে এগিয়ে যাবো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে এগিয়ে যাবো। যুবকদের হাতে বেকার ভাতা নয়, তাদের আমরা কাজ দিতে চাই। এখানে তো যুবকের বাইরে কাউকে দেখছি না। আপনাদের সঙ্গে আমিও যুবক। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, […]

রাজনীতি সংসদ নির্বাচন ২০২৬

হাসনাতের আসনে গণঅধিকারের প্রার্থীকে সমর্থন দিল বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং হাইকোর্টে রিট খারিজ হয়ে গেছে। ফলে এ আসনে বিএনপির প্রার্থী না থাকায় গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে জোটের প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে বিএনপি। জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর সঙ্গে এ আসনে বিএনপি জোটের প্রার্থী […]

আইন ও আদালত

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ৬ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটের দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি ৫ জন হলেন আশুলিয়া থানার […]

খেলা

জাহানারার করা দুই অভিযোগের সত্যতা মিলেছে

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের উত্থাপিত যৌন নিপীড়নের অভিযোগ তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে গত সোমবার প্রতিবেদন জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি। তদন্তে কী পাওয়া গেছে, সেটি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানিয়েছে বিসিবি। জাহানারার করা চারটি অভিযোগের দুটি প্রমাণ হয়নি। তবে জাহানারার সঙ্গে মঞ্জুর অসদাচরণের প্রাথমিক সত্যতা পেয়েছে বিসিবি। […]

রাজনীতি

আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকে ভারতের সঙ্গে সম্প‌র্কিত বঙ্গভবন : জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় নতুন করে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে দলটি। জামায়াতে ইসলামের দাবি, এই সাইবার হামলার সঙ্গে ভারতের তৈরি একটি ম্যালওয়্যারের সম্পৃক্ততা পাওয়া গেছে এবং সেই ম্যালওয়্যার ছড়াতে ব্যবহৃত হয়েছে বঙ্গভবনের সরকারি ই-মেইল সার্ভার। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর […]

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ফেসবুক–ইউটিউবে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণার ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানান । তিনি জানান, […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved