খুলনা, বাংলাদেশ
বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

জাতীয়

দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

নির্বাচনে দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ মিললে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে, আগারগাঁও কোস্ট গার্ডের অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোস্ট গার্ড সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে সরকার বিন্দুমাত্র শৈথিল্য দেখাবে না। […]

খেলা

নেদারল্যান্ডসকে উড়িয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালে রোববার (১ ফেব্রুয়ারি) সুপার সিক্সের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারালো লাল সবুজরা। ১০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৬.৪ ওভারে জয় নিশ্চিত করে টাইগ্রেসরা। ৪৪ বলে ৭ চারের মারে ৫০ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক জ্যোতি। ২৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৩ রানে অপরাজিত ছিলেন সোবানা মোস্তারি। […]

খেলা

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সোমবার (২ ফেব্রুয়ারি) নেপালের পোখারায় মুখোমুখি হয়ে ভারত ও বাংলাদেশ। ক্রিকেটে যেখানে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলছে লড়াই, সেখান ফুটবলে ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নারী ফুটবলাররা। ম্যাচের শুরুটা দাপুটে করেছে বাংলাদেশে নারীরা। ভারতকে চাপে রেখে প্রথমার্ধেই আদায় করে নেয় দুই গোল। দ্বিতীয় হাফে আর গোল না হলে, ২-০ ব্যবধানে […]

খেলা

সাদিও মানের গোলে আল নাসরের জয়

সৌদি প্রো লিগে নাটকীয় ও উত্তেজনাময় এক রাতের সাক্ষী হলো ভক্তরা। মাঠের ভেতরে জয় আর মাঠের বাইরে বিতর্ক—সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে আল নাসর। স্বাগতিক আল রিয়াদেকে ১-০ গোলে হারিয়েছে জর্জ জেসুসের শিষ্যরা । ম্যাচের জয় সূচক গোলটি করেন সাদিও মানে । সোমবার (২ ফেব্রুয়ারি) প্রিন্স তুর্কি বিন আব্দুল আজিজ স্টেডিয়াম স্বাগতিকদের হারিয়ে জয় নিয়ে ফিরে সাদিও মানেরা। […]

আন্তর্জাতিক

ইরানের ওপর হামলার পরিণতি হবে ‘আঞ্চলিক যুদ্ধ’, হুঁশিয়ারি খামেনির

পশ্চিমা গণমাধ্যমে আত্মগোপনের খবরের মাঝেই প্রকাশ্যে এসে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বললেন—ইরানের ওপর হামলার পরিণতি হবে আঞ্চলিক যুদ্ধ। সোমবার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী মোতায়েন প্রসঙ্গে আয়াতুল্লাহ খামেনি বলেন, এই ভদ্রলোক (মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প) ক্রমাগত দাবি করে যে তারা যুদ্ধজাহাজ […]

আন্তর্জাতিক

রাফা সীমান্ত খুলে দেয়ায় স্বস্তিতে ফিলিস্তিনিরা

গাজা ও মিসরের মধ্যবর্তী রাফা সীমান্ত খুলে দেয়ায় স্বস্তি ফিরে পেয়েছেন ফিলিস্তিনিরা। দীর্ঘ যুদ্ধের কারণে অনেকেই মিসরসহ বিভিন্ন দেশে আটকা পড়েছিলেন। ক্রসিং চালু হওয়ায় ঘরে ফেরার তোড়জোড় শুরু করেছেন তারা। দীর্ঘদিন ধরে তিন সন্তানকে চোখের দেখাও দেখতে পাননি ফিলিস্তিনি মা ৪৩ বছর বয়সী ফাতেন হামেদ আবু ওয়াতফা। ২০২৪ সালের এপ্রিলে গাজা সিটি ছেড়ে মিসরে গিয়েছিলেন […]

আন্তর্জাতিক

ভারতীয় পণ্যের ওপর ১৮% শুল্ক কমানোর ঘোষণা ট্রাম্পের

রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই এবার ভারতীয় পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পর এই সিদ্ধান্তের কথা জানান তিনি। নতুন […]

খুলনা খুলনাঞ্চল

আপ বাংলাদেশের উদ্যোগে বটিয়াঘাটায় গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদীর বিচার দাবিতে ক্যাম্পেইন

বটিয়াঘাটা প্রতিনিধি : শহীদ ওসমান হাদীর বিচার নিশ্চিত করা এবং আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে ইউনাইটেড পিপলস অব বাংলাদেশ-এর উদ্যোগে খুলনার বটিয়াঘাটা উপজেলায় ব্যাপক প্রচার ও ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হয়েছে। উপজেলার বিরাট, তালবুনিয়া ও রনজিতেহুলা, কড়িয়া,খারাবাদ বাইনতলা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনের অংশ হিসেবে বিরাট গোলদাবাড়ীর মোড়, কড়িয়া ব্রিজ সংলগ্ন এলাকা, […]

সংসদ নির্বাচন ২০২৬

নারীকে অপমান ও ভোটাধিকার হরণকারীরা দেশ গড়তে পারে না

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা নারীদের অসম্মান করে, যারা মিথ্যার আশ্রয় নেয় এবং যারা জনগণের ভোটাধিকার হরণ করেছে, তারা কখনো দেশপ্রেমিক বা জনদরদি হতে পারে না। সোমবার দুপুর পৌনে ১টার দিকে খুলনার প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের […]

আইন ও আদালত

হাসিনার ১০ টিউলিপের ৪ ববির ৭ বছর কারাদণ্ড

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ বছর, তার বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ৪ বছর এবং বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে ৭ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুদকের মামলায় এ রায় দেন আদালত। এ মামলায় মোট ১৮ জন আসামি রয়েছেন। এরা হলেন—জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved