খুলনা, বাংলাদেশ
বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

খেলা

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

অপ্রতিরোধ্য বাংলাদেশ। বাছাইপর্বে বাংলাদেশের সাতে সাতে। গ্রুপ পর্বে ৪ ম্যাচে ৪ জয়ের পর সুপার সিক্সের ৩ ম্যাচে ৩ জয় তুলে নিল বাংলাদেশ। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ৭ ম্যাচে ৭ জয় নিয়ে অপরাজিত থেকে সবার শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বল হাতে নাহিদা […]

আন্তর্জাতিক

প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী মারা গেছেন

পাকিস্তান-শাসিত আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) প্রেসিডেন্ট ব্যারিস্টার সুলতান মাহমুদ চৌধুরী ইন্তেকাল করেছেন। শনিবার ইসলামাবাদে দীর্ঘদিনের অসুস্থতার পর তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭১ বছর। এ তথ্য নিশ্চিত করেছে এজেকে প্রেসিডেন্ট কার্যালয়। খবর আরব নিউজের। এক বিবৃতিতে জানানো হয়, রোববার বিকেল ৪টায় মীরপুর ক্রিকেট স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হবে। সুলতান মাহমুদ চৌধুরী ছিলেন কাশ্মীরের […]

জাতীয়

শুরু হলো বাঙালির আবেগের মাস ফেব্রুয়ারি

শুরু হয়েছে বাঙালির ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি। খ্রিষ্ট্রীয় ক্যালেন্ডারে দ্বিতীয় এ মাসটির আগমনের সঙ্গে জড়িয়ে আছে বাংলার গৌরবগাঁথা; বাঙালির অর্জনের গল্প। ফেব্রুয়ারি বাঙালির কাছে শুধুই একটি মাস নয়। এটি আত্মত্যাগ, প্রতিবাদ ও ভাষাভিত্তিক পরিচয় অর্জনের মাস। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে জীবন উৎসর্গের মধ্য দিয়ে বাঙালির জাতীয় জীবনে প্রতিষ্ঠিত হয় মাতৃভাষার […]

সংসদ নির্বাচন ২০২৬

নানা কৌশলে নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চলছে : নাহিদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আধিপত্যবাদী শক্তি নানা কৌশলে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্যকালে তিনি এ আশঙ্কার কথা জানান। জনসভায় নাহিদ ইসলাম বলেন, আমরা দেশের মানুষের কাছে খুব স্পষ্টভাবে বলতে চাই— এবারের নির্বাচন […]

খুলনাঞ্চল শিক্ষা

নকলমুক্ত পরীক্ষার লক্ষ্যে যশোর বোর্ডের গুরুত্বপূর্ণ পদক্ষেপ: ১২৯ কেন্দ্র প্রত্যাহার

যশোর শিক্ষা বোর্ড ২০২৬ সালের এসএসসি (Secondary School Certificate) পরীক্ষার জন্য নির্ধারিত ১২৯টি সাব‑সেন্টার প্রত্যাহার করেছে। বোর্ড জানিয়েছে, প্রত্যাহারকৃত কেন্দ্রগুলোকে নিকটবর্তী বড় পরীক্ষা কেন্দ্রের সঙ্গে একত্রিত করা হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান, এই সিদ্ধান্ত পরীক্ষা সুষ্ঠু ও নকল‑মুক্ত করতে নেওয়া হয়েছে। তিনি বলেন, “২০২৫ সালের পরীক্ষায় কিছু সাব‑সেন্টারে এক‑একটি স্কুল/বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা […]

জাতীয়

সততা ও নিরপেক্ষতায় কোনো আপস নয় : ইসি সানাউল্লাহ

সততা ও নিরপেক্ষতার প্রশ্নে নির্বাচন কমিশন কোনো ধরনের ছাড় দেবে না বলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, বড় বা ছোট দল- এমন কোনো ভেদাভেদ নেই, আইনের চোখে সবাই সমান। কমিশনের নির্দেশনা অমান্য করে কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। […]

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ- এপস্টেইন নথি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত অর্থলগ্নিকারী ও যৌন অপরাধে দণ্ডিত জেফ্রি এপস্টেইনকে ঘিরে সদ্য প্রকাশিত নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত দাবি সামনে এসেছে। তবে এসব দাবি সম্পূর্ণভাবে নাকচ করেছে ভারত সরকার। ‘এপস্টেইন ফাইলস’ নামে প্রকাশিত নথির একটি ই-মেইলে দাবি করা হয়েছে, ২০১৭ সালে ইসরায়েল সফরের আগে নাকি মোদি এপস্টেইনের পরামর্শ নিয়েছিলেন। ওই ই-মেইলে আরও বলা হয়, […]

সাতক্ষীরা

সাতক্ষীরা সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় মীর মুন্না (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার খুলনা-পাইকগাছা মহাসড়কের জাতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মীর মুন্না (৩২) সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের খাজরা গ্রামের মুজিবুর রহমানের ছেলে। তিনি একটি কোম্পানির ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী এনামুল ইসলাম ইমন জানান, মীর […]

খুলনাঞ্চল

মৃত শিল্পনগরী পুনরুজ্জীবিত ও পাটকল চালুর সুস্পষ্ট ঘোষণা চায় শ্রমিকরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকী ১০দিন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ। তার আগেই ১০ ফেব্রুয়ারি শেষ হবে নির্বাচনি প্রচার-প্রচারণা। নির্বাচনের দিন যতো ঘনিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর প্রচারণায় আসছে ভিন্নতা। নিজ দলের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে দলীয় প্রধানরা বিভিন্ন জেলা সফর ও নির্বাচনি প্রচারণা চালাচ্ছে। আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) নির্বাচনি জনসভায় অংশ নিতে ২২ বছর পর […]

শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতার জট খুলছে। তথ্যগত ভুলের কারণে যেসব শিক্ষক এতদিন ঈদ বা নববর্ষের উৎসব ভাতা পাননি, তাদের দ্রুত বকেয়া বিল সাবমিট করার নির্দেশনা দিয়েছে মাউশি। শনিবার (৩১ জানুয়ারি) অধিদপ্তরের ইএমআইএস সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্কুল ও কলেজের এমপিও প্রদান […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved