খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

আন্তর্জাতিক

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের ‘যুদ্ধ’ ঘোষণা

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ একাধিক শহরে বিমান হামলার পর আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছে পাকিস্তান। শুক্রবার ভোরে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন। তিনি লেখেন, পাকিস্তান সরাসরি ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে এবং পূর্ণাঙ্গ কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে। তবে “ধৈর্যের বাঁধ ভেঙে গেছে” […]

রাজনীতি

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি জামায়াতের

নরসিংদীর নরসিংদী জেলার মাধবদীতে এক কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিবাদ জানান। একই সঙ্গে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচার […]

আইন ও আদালত

তরুণীকে নির্যাতনের পর হত্যা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

নরসিংদীর নরসিংদী জেলার মাধবদীতে এক তরুণীকে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১, সিপিএসসি) ও জেলা পুলিশের যৌথ অভিযানে কোতোয়ালিচর হোসেন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার […]

রাজনীতি

ব্যবসায়ীকে গভর্নর করায় উদ্বেগ গোলাম পরওয়ারের

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে জামায়াতের ফেসবুক পেজে এক বিবৃতিতে এ কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদ কোনো আনুষ্ঠানিক বা অলংকারমূলক দায়িত্ব নয়। এটি একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর একটি, যার ওপর […]

খেলা

রিকশাওয়ালাকে সাকিব বিদেশ থেকে মারবে!-খালেদ মাসুদ

দেশের ক্রিকেটে আবারও আলোচনায় উঠেছে সাকিব আল হাসানের প্রসঙ্গ। আর এই আলোচনা নতুন করে উসকে দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট। তিনি খোলামেলা ভাষায় নিজের মতামত জানিয়েছেন। তার কথায় ছিল আবেগ, ছিল বাস্তবতার ছোঁয়া। পাইলট আরো নিশ্চিত করেছেন যে সাকিবের বড় ভক্ত তিনি এবং মাঠ থেকেই সাকিবকে বিদায় নিতে দেখতে চান। […]

শিক্ষা

শিক্ষকদের ঈদুল ফিতরের উৎসব ভাতা-র প্রস্তাবনা এখনো হয়নি

এমপিওভুক্ত শিক্ষকদের ঈদুল ফিতরের উৎসব ভাতা নিয়ে এখনো প্রস্তাবনা তৈরি করা হয়নি। তবে খুব শিগগিরই এ সংক্রান্ত প্রস্তাব তৈরি করে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর আগামী সপ্তাহে মাউশির এডুকেশন […]

জাতীয়

আইয়ুব বাচ্চুর মরণোত্তর একুশে পদক গ্রহণ

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’-এ ভূষিত হয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই পদক তুলে দেন। আইয়ুব বাচ্চুর পক্ষে পদকটি গ্রহণ করেন তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। পদক গ্রহণের পর ব্যান্ড দল […]

খুলনা

খুলনায় গুলিতে কমিউনিস্ট পার্টি নেতা নিহত

খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির এক নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে মাহফিল গেট এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে বসা অবস্থায় শেখ সোহেল (৪৫) নামে ওই নেতাকে লক্ষ্য করে অজ্ঞাত ব্যক্তিরা গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত […]

বাংলাদেশ

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত

বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বিস্তারিত আসছে…

জাতীয়

শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করবে বর্তমান সরকার। শিল্প সংস্কৃতির রাজনীতিকরণ কখনোই সভ্য দেশের পরিচয় নয়। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো একুশে পদক প্রবর্তন […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved