খুলনা, বাংলাদেশ
বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

জাতীয়

গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয় নিচ্ছে ১৪০ কোটি টাকা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের প্রস্তুতিতে সরকারের নির্বাচনি ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। জাতীয় নির্বাচনের জন্য বরাদ্দের সঙ্গে গণভোট আয়োজনের অতিরিক্ত বাজেট যুক্ত হওয়ায় মোট নির্বাচনি ব্যয় ৩ হাজার ১৫০ কোটি টাকার বেশি হয়েছে। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এক হাজার ৪০০ কোটি, পরিচালনায় এক হাজার ২০০ কোটি এবং অন্যান্য কার্যক্রমে […]

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

প্রেসকে ভোটের পোস্টার না ছাপানোর নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার ইতোমধ্যে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। তাই এই নিষেধাজ্ঞা কার্যকরে সারাদেশের প্রিন্টিং প্রেসগুলোকে পোস্টার মুদ্রণ না করার জন্য নির্দেশনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আর এ সিদ্ধান্ত বাস্তবায়নে সকল রিটার্নিং কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তাদের কাছে নির্বাচন কমিশনের উপ-সচিব মনির হোসেন  পাঠিয়েছেন। এতে […]

জাতীয়

১৪ বছর পর ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ

দীর্ঘ ১৪ বছর পর আজ ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে এই নন-স্টপ ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন-বৃহস্পতিবার ও শনিবার-এই রুটে ফ্লাইট চলবে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে রাত ৮টায় (বাংলাদেশ সময়) ফ্লাইট ছেড়ে রাত ১১টায় করাচিতে পৌঁছাবে। এরপর করাচি থেকে রাত ১২টায় […]

অর্থনীতি

এলপিজি সেক্টরে অস্থিরতা দীর্ঘদিনের পরিকল্পনায়

দেশের জ্বালানি খাতে নতুন উদ্বেগের নাম এলপি গ্যাস। প্রাকৃতিক গ্যাসের সরবরাহ কমে যাওয়ার পর বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে ওঠা এই জ্বালানি খাতটি গত এক মাসে ভয়াবহ অস্থিরতায় পড়েছে। বাজারে চাহিদা থাকলেও সরবরাহ নেই, সিলিন্ডার মিলছে না, দাম চলে গেছে সাধারণের নাগালের বাইরে। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক অজুহাত সামনে থাকলেও বাস্তবে দীর্ঘদিনের পরিকল্পিত সিদ্ধান্ত ও একটি শক্তিশালী […]

অর্থনীতি

ক্ষুদ্রঋণ গ্রহীতারাই হবেন ব্যাংকের মালিক, নতুন অধ্যাদেশ জারি

দেশের ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরো সুসংহত করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্রঋণ গ্রহীতাদের মালিকানা নিশ্চিত করতে ‘মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে অন্তর্বর্তী সরকার। নতুন এই আইনের ফলে এখন থেকে ক্ষুদ্রঋণ গ্রহীতারা কেবল গ্রাহক হিসেবেই নয়, বরং ব্যাংকের মালিক হিসেবেও অংশীদারিত্ব পাবেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ থেকে গতকাল বুধবার এ সংক্রান্ত […]

আন্তর্জাতিক

কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে আইনপ্রণেতাসহ ১৫ আরোহীর মৃত্যু

কলম্বিয়ায় বিমান বিধ্বস্তের জেরে দেশটির একজন এমপিসহ ১৫ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে ঘটেছে এ দুর্ঘটনা। দুঘটনার শিকার ওই বিমানটি কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান পরিষেবা সংস্থা সাতেনার একটি বিচক্র্যাফট ১৯০০ টুইন প্রোপেলার উড়োজাহাজ। ভেনেজুয়েলা-কলম্বিয়ার সীমান্ত শহর কুকুটা থেকে নিকটবর্তী ওকানা শহরের দিকে যাচ্ছিল বিমানটি। কলম্বিয়ার এমপি দিওজেনেস কুইনতেরোসহ মোট ১৫ জন যাত্রী […]

অর্থনীতি খুলনাঞ্চল

কাঁচাপাট সংকটে রবিবার থেকে বন্ধ হচ্ছে খুলনার ২৩ জুট মিল

অতিবৃষ্টির কারণে শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জে কাঙ্খিত পাট উৎপাদন হয়নি। দেশীয় মিল বাঁচাতে ৮ সেপ্টেম্বর থেকে সরকার রপ্তানি বন্ধ করে দিয়েছে। মিলগুলোতে উৎপাদন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় কাঁচা মালের অভাব দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে জুট মিল মালিকদের সংগঠন রবিবার থেকে খুলনা ২৩টি মিলের উৎপাদনের চাকা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মে-জুন মাসে দক্ষিণ জনপদে অতিবৃষ্টিতে উৎপাদন ব্যাহত […]

সংসদ নির্বাচন ২০২৬

চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হলে বাংলাদেশ জাম্প দিয়ে এগিয়ে যাবে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হলে বাংলাদেশ জাম্প দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলনের নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “বিশ্বের কোথাও বাংলাদেশের মতো এত যুবসমাজ নাই। প্রত্যেক যুবক আমাদের […]

বাংলাদেশ সংসদ নির্বাচন ২০২৬

আগে ’৭১ নিয়ে মাফ চান, পরে ভোট চান : মির্জা ফখরুল

নির্বাচনী প্রতিপক্ষের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী অনেক অত্যাচার করেছে। বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। পেট্রোল পাম্প, ট্যাংক সবই নিয়ে গিয়েছিল। পাকিস্তানি সেনাদের কারা সহযোগিতা করেছিল—এটাও আমরা জানি। আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের চণ্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি […]

বাংলাদেশ সংসদ নির্বাচন ২০২৬

রাজশাহীর জনসভায় তারেক রহমান

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে লাল রংয়ের বুলেট প্রুফ সেই গাড়িযোগে তিনি মাদ্রাসা ময়দানে প্রবেশ করেন। এরপর জনসভা মঞ্চে উঠে হাত নেড়ে মাদ্রাসা ময়দানে উপস্থিত জনসমুদ্রকে অভিবাদন জানান। বর্তমানে তিনি মঞ্চে প্রধান অতিথির আসনে বসেন। এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টা ১৮ মিনিটের দিকে ঢাকার […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved