খুলনা, বাংলাদেশ
বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

বাংলাদেশ

বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে নির্বাচনী ইশতেহার অনুষ্ঠান মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। একই সঙ্গে ভাঙচুর করা হয়েছে কয়েকটি মোটরসাইকেল। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানান, পূর্বঘোষিত ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের […]

আন্তর্জাতিক রাজনীতি

ভারতের পার্লামেন্টের উভয় কক্ষে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব

ভারতের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের প্রথম দিনেই পার্লামেন্টের উভয় কক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করার কথা রয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) থেকেই ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভায় এই প্রস্তাব আনা হবে। ভারতীয় সংবাদসংস্থা এএনআই-এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বেগম খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ভোরে ঢাকার […]

আন্তর্জাতিক

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর বিমান দুর্ঘটনায় নিহত

ভারতের মহারাষ্ট্রের বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় দুর্ঘটনার প্রাথমিক বিবরণ প্রকাশ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বারামতি বিমানবন্দরের কাছে একটি ‘আনকন্ট্রোল্ড এয়ারফিল্ডে’ বিমানটি বিধ্বস্ত হয়েছে। ঘাঁটিটিতে নিয়মিত এয়ার ট্রাফিক কন্ট্রোল […]

খেলা

অবশেষে বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গ্রুপ পর্বে টানা চার ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে ওঠে টাইগ্রেসরা। সেখানে প্রথম ম্যাচেই থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে বিশ্বকাপের পথে বড় সুবিধা নেয় বাংলাদেশ। এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেদারল্যান্ডসের জয়ে বাংলাদেশের বিশ্বকাপের টিকিট পুরোপুরি নিশ্চিত হয়ে যায়। বৃষ্টিবিঘ্নিত […]

আইন ও আদালত বাংলাদেশ

গোপালগঞ্জে শ্রমিক নেতাকে হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, আমৃত্যু কারাদণ্ড ৪ জনের

গোপালগঞ্জের আলোচিত জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসুকে কুপিয়ে হত্যা মামলার ঘটনায় পাঁচজনের মৃত্যুদণ্ড, চার জনের আমৃত্যু এবং ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।রায়ে দণ্ডিত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করেও অর্থদণ্ড দেয়া হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এই আদেশ দেন। ট্রাইব্যুনালের […]

খেলা

সবচেয়ে দুর্বল লিগের তকমা পেল বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে নতুন করে অস্বস্তিকর বাস্তবতা সামনে এলো। আইসিসি স্বীকৃত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে সর্বশেষ অবস্থানে রয়েছে বিপিএল। ব্রিটিশ ক্রিকেট ম্যাগাজিন দ্য ক্রিকেটার প্রকাশিত সাম্প্রতিক এক মূল্যায়নে বিপিএলকে বিশ্বের সবচেয়ে দুর্বল ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই র‍্যাংকিংয়ে আইসিসি স্বীকৃত মোট ১০টি ফ্র্যাঞ্চাইজি লিগের তুলনামূলক বিশ্লেষণ করা হয়। সেখানে বিনোদনমূল্য, খেলার মান, […]

খুলনাঞ্চল সাতক্ষীরা

মুক্তিপণ দিয়ে ফিরেছে সুন্দরবনে অপহৃত ১৪ জেলে, এখনো জিম্মি ৬ জন

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন সুন্দরবনে মৎস্য শিকারে গিয়ে অপহৃত ১৪জন জেলে। তবে, মুক্তিপণের টাকা দিতে না পারায় এখনো জিম্মি করে রাখা হয়েছে অন্তত ছয়জন জেলেকে। ফিরে আসা জেলেরা জানান, আট সদস্যের জলদস্যু দলটি নিজেদের ‘ডন বাহিনী’ পরিচয় দিয়ে মুক্তিপণের দাবিতে তাদের জিম্মি করেছিল। তারা জন প্রতি ২৫ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত মুক্তিপণ আদায় করেছে। […]

আইন ও আদালত জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে সেনাপ্রধানের খুলনা পরিদর্শন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও মোতায়েনরত সেনাসদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণে খুলনা পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পরিদর্শনকালে তিনি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এছাড়া খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সামরিক ও অসামরিক প্রশাসন […]

জাতীয়

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন […]

বিনোদন

কণ্ঠশিল্পী হিসেবে আর কাজ করব না : অরিজিৎ সিং

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। তার কণ্ঠের জাদুতে মজে গানের দুনিয়া। হিন্দি কিংবা বাংলা, উভয় ভাষাতে গান গেয়ে ভক্ত ও সমালোচকদের মাঝে অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছেন। তবে সংগীত অনুরাগীদের জন্য এবার বড় এক দুঃসংবাদ দিলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। আর কোনো নতুন সিনেমার গানে (প্লেব্যাক) কণ্ঠ দেবেন না বলে ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved