খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

আইন ও আদালত বাগেরহাট

মানবতাবিরোধী মামলায় খালাস পেলেন বাগেরহাটের খান আকরাম

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরামকে খালাস দিলেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর ফারুক আহমেদ। এর আগে, গতকাল একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া খান আকরাম হোসেনের আপিলের ওপর রায় ঘোষণার […]

বাংলাদেশ

টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে রেড নোটিশ জারির আদেশ

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারে রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন আদালত। ইন্টারপোলের মাধ্যমে এ নোটিশ জারির আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। অবৈধ সুবিধা নিয়ে ঢাকার […]

বাংলাদেশ

ফেব্রুয়ারিতেই দেশে আটবার ভূমিকম্প, বড় দুর্যোগের শঙ্কা?

চলতি ফেব্রুয়ারি মাসে মাত্র ২৬ দিনের ব্যবধানে দেশে আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ গত বুধবার রাতে মিয়ানমারে সৃষ্ট ৫.১ মাত্রার একটি মাঝারি ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার রাত ১০টা ৫১ মিনিটে অনুভূত এই কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১২৯ কিলোমিটার গভীরে। যদিও এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে […]

আইন ও আদালত

৫ মামলায় জামিন পেলেন আইভী

নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ৫ মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদিকেও জামিন দিয়েছে উচ্চ আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাঁচ মামলার মধ্যে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সেগুলো হলো, ফতুল্লা থানায় করা বাসচালক আবুল […]

খুলনা ধর্ম

বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যানের পক্ষ থেকে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

‎আত্মসংযম,আত্মত্যাগ,পারস্পরিক সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজানের ৭ম দিন আজ। এই মাস যেমন বাংলাদেশী জাতির ইতিহাস-ঐতিহ্য ও কৃষ্টি-সংস্কৃতির সাথে ওতোপ্রতভাবে মিশে আছে, তেমনি তা বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে ঐক্য ও ভাতৃত্বের অন্যতম একটি নিদর্শন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই দিনগুলোকে কেন্দ্র করে বিশেষ সময়সূচিতে ইফতার গ্রহণ করেন ধর্মপ্রাণ মুসলানেরা। তারই  অংশ হিসেবে বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস চেয়ারম্যান, দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিশ্বস্ত কার্যদক্ষ হাতিয়ার পাইকগাছা-কয়রার উন্নয়ন-অগ্রগতির সত্যনিষ্ট মানুষ জনাব আনোয়ার আলদীন ভাই পক্ষে ৩০০ জন রোজাদারদের মাঝে  “ফি সাবিলিল্লাহ ইফতার বিতরন” করা হয় বেতবুনিয়া বাজার, সোলাদানা ইউনিয়ন, পাইকগাছা।  সার্বিকত্ত্ববধানে উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রদল সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক  তানভীর আলম চঞ্চল। ‎এসময় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা মো. শাহরিয়ার রহমান বাবু, সোলাদানা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো. হাকিম সানা, মো. আফসার সানা, মো. লাভলু গোলদার, মো. দবির গাজি, মো. হাফিজুল গাজি, মো. টিপু গাজি, মো.জসিম গোলদার, যুবদল নেতা মো. আজিজুল গোলদার, মো. মুজিবর রহমান, মোঃইদ্রিস সরদার,খুলনা জেলা ছাত্রদল নেতা দ্বীপ,  মো. আব্দুর রাজ্জাক, মো. আবিদ আলম রাহাত, মো. মাহমুদ হাসান, মো. বাশার, মো. হিমাদ্রী হিমু, রাতুল, সৌরভ, হোসাইন, গড়ইখালী কলেজ ছাত্রদল সভাপতি মো. সাব্বির রহমান, মো. সাকিব হাসান, সোলাদানা ইউনিয়ন ছাত্রনেতা মো. আজমল, মাশরাফি, তৈইবুর, রনি, ইমরান, আসিফ, জুবায়ের, মো. বাবু, রাজিবুল্লাহ, মো. সুমন মল্লিক, আরাফাত, তানভীর হোসেন তামিম, রাশেদ সানা,ফিরদাউস সানা,মেহরব হোসেন,জিয়াদুল হাসান প্রমুখ।

আইন ও আদালত

জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন

জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট বিভাগ এ জামিন আদেশ দেন। এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট কক্সবাজার-৪ আসনের সাবেক এমপি বদিকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সে সময় র‍্যাব জানায়, কক্সবাজারের টেকনাফে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় ‘ইয়াবা গডফাদার’ খ্যাত […]

জাতীয়

একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

শিক্ষা, গবেষণা এবং শিল্প-সাহিত্যচর্চাকে রাজনীতিকীকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর ওসমানী মিলনায়তনে ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো একুশে পদক প্রবর্তন করেছিলেন। এটি শুধু […]

কুষ্টিয়া

কুষ্টিয়ায় ১৫ সমস্যা চিহ্নিত, ৭ দিনের আল্টিমেটাম এমপি আমির হামজার

কুষ্টিয়া পৌর এলাকায় যানজট, বিশুদ্ধ পানির সংকট, মশার উপদ্রব, আবর্জনা অপসারণে অনিয়ম, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা, পৌরকর ও পানির বিলের চাপসহ অন্তত ১৫টি সমস্যা চিহ্নিত করা হয়েছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাত দিনের সময় বেঁধে দিয়েছেন মুফতি আমির হামজা। বুধবার সকালে কুষ্টিয়া পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি। […]

খুলনা

রবিবার কেসিসি প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন নজরুল ইসলাম মঞ্জু

আগামী রবিবার খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। ইতোমধ্যে দায়িত্বগ্রহণ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি শুরু করেছে কেসিসি। ওইদিন নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতি তার কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বিদায়ী প্রশাসক। দলীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম মঞ্জু বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। […]

খুলনা

প্রবাহ সম্পাদক আশরাফ উল হক গুরুতর অসুস্থ : সুস্থতা কামনা

খুলনা সংবাদপত্র পরিষদের সাবেক সভাপতি, দৈনিক প্রবাহ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আশরাফ উল হক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য দুপুরে এয়ার এ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেয়া হয়েছে। প্রবীণ এই সাংবাদিকের আশু […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved