খুলনা, বাংলাদেশ
বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

খেলা

সরকার চাইলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান

বিশ্বকাপ বয়কট করার প্রসঙ্গে বল সরকারের কোর্টে ঠেলে দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সরকার খেলার কথা বললে পাকিস্তান খেলবে, বয়কটের কথা বললে বয়কট করবে। শনিবার এমন কথা বলেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানকে বেশ কয়েকজন বিশ্বকাপ বয়কট করার কথা বলেছেন। পিসিবির সাবেক চেয়ারম্যান নাজম শেঠি বলেছেন, বিশ্বকাপ বর্জন করলে এই সিদ্ধান্তে তিনি সমর্থন […]

খেলা

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভূক্ত করা হয়েছে। এমন খবরই প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টির দশম আসর অনুষ্ঠিত হওয়ার কথা। আসলে বিষয়টি সময়ের অপেক্ষাই ছিল। ব্রিটিশ দ্বীপপুঞ্জের উত্তর-পশ্চিমের আইসিসির সহযোগী দেশ স্কটল্যান্ড বাংলাদেশের জায়গা নেবে, এমনটাই প্রত্যাশিত ছিল। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা […]

খেলা

বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি

বাংলাদেশের বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই বলছে, বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা ভাবছে আইসিসি। সেই সিদ্ধান্ত নিতে দুবাইতে পৌঁছেছেন আইসিসি প্রধান জয় শাহ। মূলত, দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। তবে এখনও নিষ্পত্তি হয়নি বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুত। বাংলাদেশ আদতে বিশ্বকাপ খেলতে চায়। তবে সেটি ভারতের ভেন্যুতে নয়,  ম্যাচগুলো […]

খেলা

বাংলাদেশের সমর্থনে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করলে পাশে থাকবেন নাজাম শেঠি

নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সমর্থন জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। তিনি জানান, বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে এ সিদ্ধান্তের পক্ষেই থাকবেন তিনি। মূলত, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে ভারত-বাংলাদেশের দু’দেশের ক্রিকেট বোর্ড ও আইসিসির মধ্যস্থতায়ও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। শেষ পর্যন্ত ২৪ ঘণ্টা […]

বাংলাদেশ রাজনীতি সংসদ নির্বাচন ২০২৬

অসৎ ও দুর্নীতিবাজদের ‘সুন্দর গল্প’ বিশ্বাসযোগ্য নয়: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ গড়ার কাজে যারা অসৎ, দুর্নীতিবাজ এবং স্বার্থপর, তাদের প্রচারিত ‘সুন্দর গল্প’ বা রঙিন প্রতিশ্রুতিতে ভোটারদের বিশ্বাস করা যাবে না। জনগণকে সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গত ২৩ জানুয়ারি রাতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত একটি জনসভায় এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানটি […]

খুলনা খুলনাঞ্চল রাজনীতি সংসদ নির্বাচন ২০২৬

আজিজুল বারী হেলালের ৭৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

খুলনা-৪ আসনের বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল শনিবার (২৪ জানুয়ারি) রূপসা উপজেলার আইচগাতীতে তার নিজ বাসভবনে ৭৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। তিনি বলেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া হবে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, প্রযুক্তি ও অবকাঠামোর ক্ষেত্রে দেশের অন্যতম উন্নত এলাকা। স্বাস্থ্য ও জরুরি সেবা রূপসায় ১৫০ শয্যার আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স। পর্যাপ্ত […]

আইন ও আদালত

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আত্মসমর্পণ, জামিন পেলেন সিমিন রহমান

নিজস্ব প্রতিবেদক ঢাকায় মঙ্গলবার ট্রান্সকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিমিন রহমান‑এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর তিনি আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে। সিমিন রহমানের পক্ষে তার আইনজীবী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত মামলার প্রমাণাদি ও বিবেচনার পর তাদের জামিন মঞ্জুর করেন। মামলার অভিযোগ অনুযায়ী, ট্রান্সকমের শেয়ার জালিয়াতি ও […]

বাংলাদেশ রাজনীতি সংসদ নির্বাচন ২০২৬

দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান, পলোগ্রাউন্ডে জনসভা রোববার

দীর্ঘ প্রায় দুই দশক পর আজ শনিবার রাতে চট্টগ্রাম সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রোববার চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। তারেক রহমানের আগমনকে ঘিরে ইতোমধ্যেই চট্টগ্রামজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। পলোগ্রাউন্ড মাঠে জোরেশোরে চলছে বিশাল মঞ্চ তৈরির কাজ। নগরীর প্রধান সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে তোরণ, […]

আন্তর্জাতিক

ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর জন্য সুযোগ খুঁজছে। এমন কোনো পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে বলে তিনি সতর্ক করেছেন। শুক্রবার তুরস্কের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, “আমি আশা করি তারা ভিন্ন কোনো পথ বেছে নেবে। কিন্তু বাস্তবতা হলো—বিশেষ করে ইসরায়েল ইরানে আঘাত […]

খেলা

২২ বছরের স্বপ্নের পথে আর্সেনাল, বাধা হয়ে দাঁড়াতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড

রোববার প্রিমিয়ার লিগে মুখোমুখি হচ্ছে মিকেল আর্তেতার আর্সেনাল ও মাইকেল ক্যারিকের ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্কাই স্পোর্টস। ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ মাইকেল ক্যারিক জানিয়েছেন, লিগ শীর্ষে থাকা আর্সেনালের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করার দারুণ সুযোগ দেখছেন তিনি। ওল্ড ট্র্যাফোর্ডে দায়িত্ব নেওয়ার পর স্বপ্নের শুরু পেয়েছেন ক্যারিক। ডার্বি ম্যাচে ২-০ গোলের জয় দিয়ে […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved