খুলনা, বাংলাদেশ
বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

খেলা

বিনুরার তাণ্ডবে ১২ রানে হারল সিলেট, ফাইনালে রাজশাহী

বিনুরা ফার্নান্দোর দুর্দান্ত বোলিংয়ে সিলেট টাইটানসকে ১২ রানে হারিয়ে বিপিএল ২০২৬-এর ফাইনালে উঠেছে রাজশাহী ওয়ারিয়রস। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ারে এই জয় পায় রাজশাহী। প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়রস ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৬৫ রান। দলের পক্ষে কেইন উইলিয়ামসন করেন সর্বোচ্চ ৪৫ রান। জিমি নিশাম ২৬ বলে করেন […]

বাংলাদেশ রাজনীতি সংসদ নির্বাচন ২০২৬

শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন। বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তিনি মাজারে জিয়ারত ও মোনাজাতে অংশ নেন। পরে মাজার প্রাঙ্গণের মসজিদে এশার নামাজ আদায় করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান। এর আগে রাত ৮টার দিকে তারেক রহমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাঁর সঙ্গে […]

খেলা

ভারতে না খেললে বাংলাদেশের বিকল্প নেবে আইসিসি

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে তার বিকল্প দল নেওয়া হবে বলে জানিয়েছে আইসিসি। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিসিবিকে একদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। বিকল্প দল হিসেবে স্কটল্যান্ড এগিয়ে রয়েছে র‌্যাংকিংয়ের ভিত্তিতে।

খুলনা খুলনাঞ্চল সংসদ নির্বাচন ২০২৬

খুলনায় ৬ আসনে প্রতীক বরাদ্দ, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে মোট ৩৮ জন প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার ১, ২, ৪, ৫ ও ৬ নং আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন। অপর ৩ নং আসনের প্রার্থীদের জন্য এই দায়িত্ব দেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের। এতে করে […]

খেলা

বোডো ধাক্কা, তবু আশা ছাড়েনি ম্যান সিটি

চ্যাম্পিয়নস লিগে বোডো/গ্লিম্টের কাছে লজ্জাজনকভাবে হারল ম্যানচেস্টার সিটি। তবে এই হার সত্ত্বেও শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা এখনো ভালোভাবেই টিকে আছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী বুধবার নিজেদের মাঠে গালাতাসারাইকে আতিথ্য দেবে পেপ গার্দিওলার দল। ঘরোয়া লিগেও ছন্দ হারিয়েছে সিটিজেনরা। গত ২৭ ডিসেম্বরের পর থেকে প্রিমিয়ার লিগে আর কোনো জয়ের দেখা পায়নি […]

ধর্ম

ইমাম-মুয়াজ্জিনদের বেতন নির্ধারণ করলো সরকার

নিজস্ব প্রতিবেদক | ঢাকা সারা দেশের মসজিদগুলোর জনবল কাঠামো শক্তিশালী করা এবং ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে সরকার নতুন নীতিমালা জারি করেছে। এ লক্ষ্যে ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা–২০২৫’ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। সোমবার বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় নীতিমালাটি প্রকাশ করা হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি কমিটির প্রণীত এ নীতিমালা চূড়ান্ত করার আগে দেশের প্রখ্যাত […]

বিনোদন

চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই

বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা ও নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরা এলাকার একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী, চিত্রনায়িকা ডলি চৌধুরী। অভিনেতার বয়স হয়েছিল ৮২ বছর। ডলি চৌধুরী জানান, আজ সকালে জাভেদের শারীরিক অবস্থা মারাত্মকভাবে অবনতি হলে তাকে […]

সংসদ নির্বাচন ২০২৬

হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে নির্বাচন কমিশন ‘হাঁস’ প্রতীক বরাদ্দ দিয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীকটি হস্তান্তর করা হয়। প্রতীক পাওয়ার পর রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, “আমি আমার ভোটার ও কর্মী–সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারা আমাকে আজকের এই জায়গায় এনেছেন। যখন […]

রাজনীতি সংসদ নির্বাচন ২০২৬

সমঝোতার আসন না পেয়ে শেষ মুহূর্তে বিএনপি ছাড়লেন মান্না

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর পর মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যও বিএনপি থেকে সরে গেল। আসন সমঝোতা না হওয়ায় জেএসডি আগেই এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল। এবার আসন সমঝোতার পরও ছাড় না দেওয়ায় বিএনপির দীর্ঘদিনের মিত্র মান্নার দল একই পথে হাঁটল। মান্নার নির্বাচনী আসন বগুড়া-২-এ ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা শাহে আলমকে মনোনয়ন দেওয়ায় এবং শেষ […]

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ত্রয়োদশ নির্বাচনে লড়াই: ১ হাজার ৯৬৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বী, ৩০৫ জন প্রার্থিতা প্রত্যাহার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ১ হাজার ৯৬৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে ৩০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে ২৯৮টি আসনে (পাবনা-১ ও পাবনা-২ […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved