খুলনা, বাংলাদেশ
বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

খুলনা খুলনাঞ্চল খেলা

বালিয়াডাঙ্গায় ১০ দলীয় ভলিবল টুর্নামেন্টে ক্রীড়ার উচ্ছ্বাস, চ্যাম্পিয়ন বিরাট ওয়ার্ড

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার ৬নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে ঐতিহ্যবাহী বিরাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে ১০ দলীয় মনোমুগ্ধকর ভলিবল টুর্নামেন্ট। জমজমাট এই আয়োজন ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলের খেলোয়াড়দের নান্দনিক ও শৈল্পিক পারফরম্যান্সে মুগ্ধ হন উপস্থিত দর্শকবৃন্দ। মাঠজুড়ে ছিল উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার পাশাপাশি শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ পরিবেশ, […]

খুলনা খুলনাঞ্চল সংসদ নির্বাচন ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক- আলি আসগর লবি

ডুমুরিয়া প্রতিনিধি ডুমুরিয়ায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১২টায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে আয়োজিত […]

সংগঠন

খুলনায় স্বপ্নপূরীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরী-এর উদ্যোগে ও মেডিপ্লাস ও পালস ডেন্টাল হসপিটালের সহযোগিতায় খুলনা জেলা স্টেডিয়ামে সোমবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মানবিক এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল মধুমতি নিউজ। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ইউনিসেফের শিশু সুরক্ষা কর্মকর্তা মুমিমুন নেসা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিয়মিত স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অত্যন্ত প্রয়োজনীয় এবং এ […]

খুলনাঞ্চল রাজনীতি

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৩

খুলনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতার পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও চাঁদাবাজির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে নগরীর একটি এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তিরা নিজেদের এনসিপির স্থানীয় নেতা ও কর্মী হিসেবে পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। দাবি করা অর্থ না […]

প্রযুক্তি

ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডস ৩.০-এ সেরা উদ্যোক্তা খুলনার জোনায়েদ হোসেন

নিজস্ব প্রতিবেদক প্রযুক্তি ও উদ্যোক্তা খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রেভোলিউশন আইটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জোনায়েদ হোসেন জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ সম্মাননা অর্জন করেছেন। তাকে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডস ৩.০-এ ‘বেস্ট এন্ট্রাপ্রেনার’ খেতাব দেওয়া হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠান গত বৃহস্পতিবার রাজধানীর ভিআইপি রোডে অবস্থিত আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্ভাবনী উদ্যোগ, তথ্যপ্রযুক্তি খাতে […]

বাংলাদেশ

সংখ্যালঘু হামলা নিয়ে সরকারের পরিসংখ্যান প্রকাশ

গত এক বছরে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত ৬৪৫টি হামলা ও সহিংসতার ঘটনা নথিবদ্ধ করেছে পুলিশ। তবে এসব ঘটনার মধ্যে মাত্র ৭১টিতে সাম্প্রদায়িক উপাদান পাওয়া গেছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর। বাকি ঘটনাগুলোকে সরকার সাধারণ অপরাধমূলক ঘটনা হিসেবে চিহ্নিত করেছে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, সাম্প্রদায়িক উপাদানযুক্ত ৭১টি ঘটনার মধ্যে […]

খেলা বাংলাদেশ

ক্রীড়াঙ্গনের তারকারা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের ভোটের লড়াইয়ে শুধু রাজনীতিকরাই নয়, দেশসেরা ক্রীড়াঙ্গনের অনেক নামও অংশ নিচ্ছেন। বিএনপির মনোনয়ন পেয়েছেন ২৮ জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক। এছাড়া বিএনপির বাইরে আরও ২ জন ক্রীড়া ব্যক্তিত্ব প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিখ্যাত ক্রীড়াবিদের মধ্যে সাবেক ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা-৩ […]

আইন ও আদালত খুলনা খুলনাঞ্চল রাজনীতি

খুলনায় আমির হামজার বিরুদ্ধে মামলা গ্রহণ

খুলনার সোনাডাঙ্গা আমলী আদালত ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা গ্রহণ করেছেন। আদালতের বিচারক আসাদুজ্জামান খান মামলাটি তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলা করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে আমির হামজা ওয়াজ মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নাম অবমাননাকরভাবে ব্যবহার করার অভিযোগে। বাদী মো. জহিরুল […]

বিনোদন

হেনস্তার অভিযোগে সরব অভিনেত্রী অহনা

কলকাতার নরেন্দ্রপুর সংলগ্ন এলাকায় এক ভয়াবহ হেনস্তার ঘটনা ঘটেছে, যার শিকার হয়েছেন ওপার বাংলার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত ও তার স্বামী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনার সময় তাদের গাড়িটি রাস্তার এক পাশে দাঁড়ানো ছিল। এক মদ্যপ চালকের গাড়ি আচমকা তাদের গাড়িতে ধাক্কা মারে। অহনার স্বামী বারবার হর্ন দিলে চালক কোনো প্রতিক্রিয়া দেখাননি। অভিনেত্রী […]

জাতীয় বাংলাদেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

আজ শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও পেশাদার সেনা […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved