খুলনা, বাংলাদেশ
বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

আন্তর্জাতিক

নোবেল পুরস্কারের প্রলোভনেও নড়লেন না ট্রাম্প, হতাশ মাচাদো

ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন একটি উপহার দেন, যা তিনি দীর্ঘদিন ধরে পেতে আগ্রহী ছিলেন। সেটি হলো নোবেল শান্তি পুরস্কার। ভেনেজুয়েলার সাবেক শক্তিশালী শাসক নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের জন্য গত বছর নোবেল শান্তি পুরস্কার পান। সেই পুরস্কারের পদক তিনি […]

রাজনীতি

ইসলামী আন্দোলন নিয়ে জামায়াতের বিবৃতি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান খ্রিস্টান সম্প্রদায়ের একটি সংগঠনের দায়িত্বশীল নেত্রীর বরাত দিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয় বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৬ জানুয়ারি) দলটি সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে […]

জাতীয় বাংলাদেশ রাজনীতি

একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এককভাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শুক্রবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির শীর্ষ নেতারা এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য গঠনের চেষ্টা চালানো হলেও নীতিগত প্রশ্ন ও আসন সমঝোতায় গ্রহণযোগ্য সমাধান না হওয়ায় […]

ধর্ম

পবিত্র শবেমেরাজ আজ

আজ পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই মহিমান্বিত রাতটি ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগি, দোয়া-মোনাজাত ও নফল আমলের মধ্য দিয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেন ইসলামি ইতিহাস অনুযায়ী, হিজরি সনের রজব মাসের ২৬ তারিখের রাতে মহান আল্লাহ তায়ালা তাঁর প্রিয় হাবিব হজরত মুহাম্মদ (সা.)-কে বিশেষ সম্মান ও মর্যাদায় মেরাজে আরোহণের সুযোগ […]

জাতীয় বাংলাদেশ

গণঅভ্যুত্থানকারীদের মামলায় ছাড়, দায়মুক্তি আইন পাশ

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে উপদেষ্টা পরিষদে দায়মুক্তি আইন অনুমোদন পেয়েছে। অন্তর্বর্তী সরকারের আইনবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, জুলাই-আগস্টে রাজনৈতিক প্রতিরোধের প্রেক্ষাপটে দায়ের হওয়া ফৌজদারি মামলাগুলো সরকার প্রত্যাহার করবে। পাশাপাশি এ সংক্রান্ত নতুন করে কোনো মামলা […]

খেলা

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

নিজস্ব প্রতিবেদক অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রিকেটারদের বয়কট কর্মসূচি প্রত্যাহার না করায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার রাতে এক জরুরি বৈঠক শেষে বোর্ডের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিসিবি সূত্র জানায়, চলমান অচলাবস্থায় টুর্নামেন্ট চালিয়ে নেওয়া সম্ভব নয়। ক্রিকেটাররা মাঠে নামতে অস্বীকৃতি জানানোয় নির্ধারিত ম্যাচগুলো একের […]

বাংলাদেশ রাজনীতি

জামায়াত অফিসে ১০ দলের বৈঠক, অনুপস্থিত চরমোনাই

নিজস্ব প্রতিবেদক  : আজ (১৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১০ দলীয় জোটের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীর) অংশগ্রহণ করেনি। এতে জোটের আসন সমঝোতা নিয়ে নতুনভাবে প্রশ্ন ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। বৈঠকে জামায়াতসহ জোটভুক্ত ১০টি দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তবে দীর্ঘদিনের শরিক হলেও চরমোনাই পীরের নেতৃত্বাধীন […]

খেলা

আশ্বাসে কাজ হয়নি, পদত্যাগ না হলে মাঠে নামবে না ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালকের পদত্যাগ দাবিতে অনড় অবস্থানে রয়েছেন একদল জাতীয় ও ঘরোয়া পর্যায়ের ক্রিকেটার। একাধিক দফা বৈঠক ও আশ্বাস দেওয়া হলেও ক্রিকেটারদের মন গলাতে পারেনি বোর্ড। সংশ্লিষ্ট পরিচালকের অপসারণ না হলে তারা অনুশীলন ও ম্যাচ বর্জনের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, ওই পরিচালকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই […]

বাংলাদেশ

আবারও আসছে শৈত্যপ্রবাহ

দেশের বিভিন্ন অঞ্চলে আজ (১৪ জানুয়ারি) থেকে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে পড়তে পারে কুয়াশা। এই শৈত্যপ্রবাহ দুই-তিন দিন স্থায়ী হতে পারে বলে বার্তায় বলা হয়েছে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। […]

খেলা

বিশ্বকাপ ট্রফি দেখে বাজি ধরলেন জামাল ভূঁইয়া

বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে সৌদি আরব থেকে যাত্রা শুরু করে অনেক দেশ ঘুরে আজ বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ ফিফা বিশ্বকাপ ট্রফি। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ বিমানে বিশ্বকাপের স্বপ্নের এই ট্রফিকে বরণ করে নেওয়ার দলে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এতদিন টিভি আর ছবিতে দেখা জাতীয় দলের এই অধিনায়ক […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved