খুলনা, বাংলাদেশ
বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

আইন ও আদালত বাংলাদেশ

লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরের জামিন

লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারীকে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গুরুতর অসুস্থতা বিবেচনায় তাকে জামিন দেয়া হয়েছে। হুমায়ুন কবির পাটোয়ারী লিভার সিরোসিসে আক্রান্ত বলে জানিয়েছেন আইনজীবীরা। হুমায়ুন কবির পাটোয়ারী লক্ষ্মীপুরে ৫ শিক্ষার্থী হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি। ৫ আগস্টের পর ট্রাইব্যুনালের প্রথম কোনও মামলার জামিন এটি। রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ […]

খুলনাঞ্চল বাগেরহাট

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পাটির (এনসিপি) বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইনসহ ১২ জন সদস্য পদত্যাগ করেছেন। রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পদত্যাগের ঘোষণা দেন তারা। পদত্যাগ করা অন্য সদস্যরা হলেন- যুগ্ম সমন্বয়ক কাজী মাহফুজুর রহমান, সদস্য আশিকুর রহমান সুমন,শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, […]

বাংলাদেশ

টেকনাফ সীমান্তে ব্যাপক গোলাগুলি, ৫৩ বিদ্রোহী আটক

মিয়ানমারের রাখাইন রাজ্য দখলে নেওয়া আরকান আর্মির (এএ) সঙ্গে টানা চার দিনের সংঘর্ষে বহু হতাহতের খবর পাওয়া গেছে। গতকাল দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত দুপক্ষের ব্যাপক গুলিবিনিময়ে সীমান্ত এলাকা কেঁপে ওঠে। রোববার (১০ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত গুলিবিনিময় চলছিল। সকালে আরকান আর্মি রোহিঙ্গা বিদ্রোহীদের নিশানা করে কয়েকটি ড্রোন হামলা চালায়। এতে রোহিঙ্গা বিদ্রোহীরা পিছু হটলে […]

আন্তর্জাতিক

খামেনির দেশত্যাগের গুঞ্জন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দেশত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অবস্থান পরিষ্কার করেছে ইরানি দূতাবাস। তারা এ ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও গুজব বলে উল্লেখ করেছে। রোববার (১১ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়, দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ বাড়তে থাকায় […]

বাংলাদেশ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে একজন নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউপির তেচ্ছিব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আফনান আরা (১২) ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে। ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, ভোরের দিকে মিয়ানমারের অভ্যন্তরে […]

বিনোদন

প্রভাসের ‘দ্য রাজাসাব’ প্রথম দিনে রেকর্ড গড়ল

বাহুবলী’খ্যাত অভিনেতা প্রভাসের নতুন ছবি ‘দ্য রাজাসাব’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। সমালোচকদের প্রতিক্রিয়া মিশ্র হলেও দর্শকরা ছবিটিকে ভালো স্বাগত জানিয়েছেন। হিন্দি, তেলেগু, তামিল, মালয়ালম ও কন্নড়—এই পাঁচ ভাষায় মুক্তিপ্রাপ্ত ছবিটি প্রথম দিনেই আয় করেছে প্রায় ৬৩.৩ কোটি রুপি, যার মধ্যে প্রিমিয়ার শো থেকে এসেছে ৯.১৫ কোটি এবং সাধারণ প্রদর্শনী থেকে ৫৪.১৫ কোটি রুপি। সর্বোচ্চ আয় […]

খুলনাঞ্চল সাতক্ষীরা

কপোতাক্ষ নদে রবিউল উদ্ধার

গত ৬ জানুয়ারি নদী পারাপারের সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ হন রবিউল ইসলাম (৫০)। রবিবার সকাল সাড়ে ৯টায় পাইকগাছা উপজেলার আগড়ঘাটা এলাকায় কপোতাক্ষ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। উদ্ধারকাজে স্থানীয়রা সহযোগিতা করেছেন এবং পরিবার মরদেহ শনাক্ত করেছেন।

রাজনীতি

গণভোটে ‘হ্যাঁ’ জয়ে ২৭০ অ্যাম্বাসেডর নিয়োগ এনসিপির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশব্যাপী সংগঠিত প্রচারণায় নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী করার লক্ষ্যে সারা দেশে ২৭০ জন ‘অ্যাম্বাসেডর’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ কার্যক্রমের নেতৃত্ব দেবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যেসব আসনে এনসিপির নিজস্ব প্রার্থী থাকবেন, সেখানে প্রার্থীর নেতৃত্বেই গণভোটের প্রচারণা চালানো হবে। […]

খেলা

বৃষ্টিতে ভেস্তে গেল স্মিথের বিবিএল প্রত্যাবর্তন

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) বৃষ্টির কারণে স্টিভেন স্মিথের বহুল প্রতীক্ষিত বিগ ব্যাশ লিগ প্রত্যাবর্তন ম্যাচ পরিত্যক্ত হয়েছে। হোবার্ট হারিকেনসের বিপক্ষে সিডনি সিক্সার্সের হয়ে ওপেনিংয়ে নেমে মাত্র পাঁচ ওভার ব্যাটিংয়ের সুযোগ পান স্মিথ। ১৬ বলে ১৯ রানে অপরাজিত থাকা স্মিথ একটি ছক্কা ও একটি চার মারেন এবং ১৫ রানে থাকা অবস্থায় একবার জীবন পান। অপর প্রান্তে […]

খেলা

এফএ কাপ তৃতীয় রাউন্ডে টটেনহ্যামের বিদায়

এফএ কাপের তৃতীয় রাউন্ডে হতাশাজনক পারফরম্যান্সে টটেনহটস্পার ২–১ গোলে পরাজিত হয়েছে অ্যাস্টন ভিলার কাছে। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় ভিলা। দলের হয়ে গোল করেন এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মরগান রজার্স। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ছিল অ্যাস্টন ভিলা। টটেনহ্যাম রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে প্রথমার্ধে ধারাবাহিক চাপ সৃষ্টি করে তারা। এরই ফল হিসেবে বুয়েন্দিয়া ও রজার্সের […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved