খুলনা, বাংলাদেশ
বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

আন্তর্জাতিক

যেভাবেই হোক, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র দখল করবেই : ট্রাম্প

গ্রিনল্যান্ড দখলের বিষয়ে আবারও কড়া অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই আর্কটিক দ্বীপটি দখলে নিতে যুক্তরাষ্ট্র সহজ বা প্রয়োজনে কঠিন পথে এগোতে পারে। সম্প্রতি হোয়াইট হাউসে তেল খাতের নির্বাহীদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড নিয়ে আমরা কিছু একটা করব—তারা চাক বা না চাক। গ্রিনল্যান্ড প্রশ্নে তিনি ডেনমার্কের সার্বভৌমত্ব কার্যত উপেক্ষা করেন। […]

জাতীয় রাজনীতি

ইসিতে দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আজ আপিল তালিকার ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আবেদনগুলোর শুনানি অনুষ্ঠিত হবে। বিকেল পাঁচটা পর্যন্ত এই কার্যক্রম চলবে। […]

রাজনীতি

যারা কেন্দ্র দখল ও ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে তাদের প্রতিহত করবঃ হাসনাত

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রায় অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ বলেন, হারাম দিয়ে শুরু করে কখনো হালাল কাজ করা যাবে না। সেই জন্য আপনাদের (জনগণ) কাছে অনুরোধ থাকবে যারা অতীতে দুর্নীতি করেছে, দেবিদ্বারের বিভিন্ন মামলা, মিটার মামলা, এ মামলা, যেই মামলায় তারা জড়িত ছিল, […]

বাংলাদেশ

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে দলটির নতুন চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার।এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।তবে, কী বিষয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিএনপি।এরপর […]

খুলনাঞ্চল বাগেরহাট

মোরেলগঞ্জ–শরণখোলা উন্নয়ন পরিষদের  সভাপতি শহিদুল সম্পাদক মুর্তজা

নিজস্ব প্রতিবেদক খুলনাস্থ মোরেলগঞ্জ–শরণখোলা উন্নয়ন পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত আটটায় আল ফারুক সোসাইটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক শহিদুল ইসলাম এবং সভা পরিচালনা করেন মুর্তজা ফেরদৌস। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন […]

বাংলাদেশ

পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত

পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) আসন ২টি স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের সীমানাসংক্রান্ত জটিলতায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। উপ-সচিব (নির্বাচন পরিচালন-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ […]

খেলা

তামিমকে ‘ভারতীয় দালাল’ উল্লেখ করে দাবি নাজমুলের

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের এক বক্তব্যে আবারও উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। নিজের বক্তব্যে তামিম বুঝাতে চেয়েছেন, বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তটা বিসিবির আরেকটু ভেবে নেয়ার দরকার ছিলো। তারকা ক্রিকেটারের এমন মন্তব্যের পর তাকে ‘ভারতের দালাল’ আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন বিসিবি পরিচালক ও অর্থ বিভাগের চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। নিজের সেই অবস্থানে […]

রাজনীতি

৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না

স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য কাজ করলে জাতিকে সঠিক পথে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে বনানীর হোটেল শেরাটনে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিএনপির চেয়ারম্যান বলেন, মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয়। মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আমরা ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে […]

রাজনীতি

তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাতিল হয়ে যাওয়ার পর আপিলের রায়ে তিনি মনোনয়ন ফিরে পেলেন। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তখন তাসনিম জারা ইসিতে আপিলের ঘোষণা দেন। এরপর সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন। […]

খুলনাঞ্চল যশোর

শীতে যশোরে একদিনে ১০ জনের মৃত্যু, ভর্তি ২৯০ জন

যশোরে কনকনে শীতজনিত রোগ ও ফুসফুস সংক্রমণে আক্রান্ত হয়ে একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের বয়স ৫৫ থেকে ৭০ বছরের মধ্যে। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ শুক্রবার (৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ঠান্ডাজনিত এবং ফুসফুস সংক্রমণজনিত রোগে মৃত্যুর হার বাড়ছে। বিশেষ করে বয়স্করা এ রোগে আক্রান্ত […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved