খুলনা, বাংলাদেশ
বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

খুলনাঞ্চল

খুলনায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা

তথ্যবিবরণী খুলনায় ১০ দিনব্যাপী বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশন (বিসিক) উদ্যোক্তা মেলার উদ্বোধন অনুষ্ঠান গতকাল রবিবার নগরীর শিববাড়ি বিসিক চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল হক। প্রধান অতিথি বলেন, বিসিক মেলার বিশেষত্ব হলো এটি একটি উদ্যোক্তা মেলা। ক্ষুদ্র ও কুটির হস্তশিল্পের উদ্যোক্তাদের অধিকাংশই নারী। […]

খুলনাঞ্চল যশোর

যশোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল মিস্ত্রি নিহত

যশোরের খোলাডাঙ্গা এলাকায় ট্রাকের ধাক্কায় সাজ্জাদ হোসেন (১৯) নামে এক তরুণ মোটরসাইকেল মিস্ত্রি নিহত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১ টা ৩০ মিনিটেখোলাডাঙ্গা সার গোডাউনের সামনে এ ঘটনা ঘটে। সে সদর উপজেলার পুলেরহাট দিয়ারবাড়ী এলাকার বিল্লাল হোসেনের ছেলে ও শহরের চার খাম্বার মোড় সংলগ্ন ফুড গোডাউনের পাশের নাদিম মোটরসাইকেল গ্যারেজে কর্মরত ছিলেন। স্থানীয়রা ও পুলিশ […]

আন্তর্জাতিক

ভারতের ওপর আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

রুশ তেল কেনা অব্যাহত রাখলে ভারতে নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নয়াদিল্লি রাশিয়ার তেল আমদানি কেনা চালিয়ে গেলে বাড়তি শুল্ক আরোপ করবে ওয়াশিংটন। খবর এনডিটিভির। স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত যদি রাশিয়ার তেল ইস্যুতে […]

জাতীয়

নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক। সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় তিনি আপিলের বুথ পরিদর্শন করে এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ ও সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব। এদিকে রাজধানীর […]

বাংলাদেশ

ভেনেজুয়েলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উঠিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ভেনেজুয়েলাতে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে।’ ‘বাংলাদেশ বিশ্বাস করে যে, কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমেই দেশগুলোর পরস্পরের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা উচিত।’ এতে আরও বলা হয়, ‘বাংলাদেশ জাতিসংঘ […]

খুলনাঞ্চল

সুন্দরবনে জিম্মি পর্যটক উদ্ধার, ৩ ডাকাতসহ আটক ৬

সুন্দরবনে কোস্ট গার্ডের সমন্বয়ে নৌবাহিনী, পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাত দলের হাতে জিম্মি থাকা দুই পর্যটক ও রিসোর্ট মালিক উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গত শুক্রবার (২ জানুয়ারি) বিকাল ৩টায় সুন্দরবনের গোলকানন রিসোর্ট হতে কানুরখোলা খাল সংলগ্ন এলাকায় কাঠের বোট […]

খেলা

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ সরকারের

আইপিএলের ম্যাচ সম্প্রচার না করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়।কেনার পর বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে। এ কারণেই বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত। সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের মোস্তাফিজুরকে বাদ দেওয়ার নির্দেশনা […]

অর্থনীতি বাংলাদেশ

দীর্ঘ পাঁচ মাস ধরে রফতানি খাতে ধস

বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎসের একটি প্রবাসী আয় বাড়লেও পণ্য রফতানি আয়ে এখন নেতিবাচক ধারা। পাঁচ মাস ধরে রফতানি কমছে। শীর্ষ পাঁচ খাতের রফতানি কমায়, চলতি অর্থবছরের প্রথমার্ধে দেশের সামগ্রিক পণ্য রফতানি কমেছে প্রায় ২ শতাংশ। রফতানিকারকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্ক আরোপের পর বাড়তি ক্রয়াদেশের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেটি পাওয়া যায়নি। উল্টো […]

খুলনাঞ্চল যশোর

যশোরে বিএনপি নেতা হত্যায় দুই সন্দেহভাজন গ্রেফতার

যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন (৫৩) হত্যায় সন্দেহভাজন হিসেবে মেয়ে জামাইসহ দুইজনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। শনিবার রাতে শহরের শংকরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। রোববার দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এ তথ্য জানান। আটককৃতরা হলো নিহত আলমগীরের মেয়ে জামাই শংকরপুর এলাকার সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট জুলফিকার […]

বাংলাদেশ

সিলেটে ভোররাতে ভূকম্পন অনুভূত হয়েছে

সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।সোমবার (৫ জানুয়ারি) ভোরে এই ভূকম্পন টের পান স্থানীয় বাসিন্দারা। ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved