খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

রাজনীতি

২০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আরও ২০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক সংশোধনী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য রাজশাহী জেলা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান মিজান, কুমিল্লা দক্ষিণ […]

খুলনা খুলনাঞ্চল সামাজিক

বটিয়াঘাটার বালিয়াডাঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বটিয়াঘাটা প্রতিনিধি: শৈত্যপ্রবাহে দেশের অধিকাংশ অঞ্চল যখন কনকনে ঠান্ডায় বিপর্যস্ত, ঠিক সেই সময়ে মানবিক দায়বদ্ধতা থেকে বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। বটিয়াঘাটা উপজেলার সাবেক সহ সভাপতি মেহেদী কবীর সুমন (উপজেলা বিএনপি, বটিয়াঘাটা, খুলনা)-এর সৌজন্যে বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৬০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা […]

বাংলাদেশ

আতঙ্কের জনপদ রংপুর, এক বছরে ৬৫ হত্যাকাণ্ড

উত্তরের বিভাগীয় শহর রংপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে অপরাধ। গেল এক বছরে শুধু রংপুর জেলাতেই ৬৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নারী ও শিশু নির্যাতন, চুরি ও ছিনতাই। একের পর এক নৃশংস ঘটনায় সাধারণ মানুষের মনে এখন কেবলই ভয় আর আতঙ্ক। প্রতিবেদনে উঠে এসেছে সাম্প্রতিক কিছু লোমহর্ষক ঘটনার কথা। গত ৬ ডিসেম্বর তারাগঞ্জে […]

জাতীয় বাংলাদেশ রাজনীতি

সর্বসাধারণের জন্য উন্মুক্ত খালেদা জিয়ার সমাধিস্থল

সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার স্বামী প্রয়াত সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরের দিকে সর্বসাধারণের প্রবেশের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এরপর থেকে নেতা-কর্মী ও সমর্থকরা কবর জিয়ারত করতে ছুটে আসছেন। নতুন বছরের শুরুতেই সূর্য উঠার সঙ্গে সঙ্গে দলীয় নেতাকর্মী ও সাধারণ […]

বিনোদন সামাজিক

আবারও ‘স্ট্রেঞ্জার থিংস’ ঝড়ে নেটফ্লিক্সের সার্ভার ক্র্যাশ!

জনপ্রিয় সায়েন্স ফিকশন হরর সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর পঞ্চম সিজনের শেষ পর্বটি মুক্তি পেল নতুন বছরের প্রথম দিন। ১ জানুয়ারি ভোরে মুক্তি পেয়েছে এই সিরিজের চূড়ান্ত পর্বটি। বহুল প্রতীক্ষিত পর্বটি দেখতে মুখিয়ে ছিলেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা। সেটি এতটাই যে নেটফ্লিক্সের সার্ভার পর্যন্ত ক্র্যাশ করেছে। বুধবার রাতে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) বহু ব্যবহারকারী স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে ঢুকতে […]

আন্তর্জাতিক

পবিত্র কোরআন হাতে শপথ নিলেন জোহরান মামদানি

শপথ নিয়েছেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। বছরের প্রথম দিন আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিশেষ আয়োজনের মধ্যদিয়ে পবিত্র কোরআন হাতে শপথ নেন তিনি। এর মধ্যদিয়ে নিউইয়র্কের ইতিহাসে প্রথম কোনো মেয়র পবিত্র এই ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ নিলেন।   গত ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হন জোহরান মামদানি। নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক […]

খুলনা খুলনাঞ্চল

খুলনা-৩ আসনে বৈধ ৯ জন,মনোনয়ন বাতিল ৩ স্বতন্ত্র প্রার্থীর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে নয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের খুলনা আঞ্চলিক নির্বাচন অফিস সূত্র জানায়, গতকাল বুধবার যাচাই-বাছাই শেষে মোট ১২ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়ন বৈধ ও ৩ জনের মনোনয়ন […]

খেলা

ব্যস্ততম একটি বছর পার করবে বাংলাদেশ ক্রিকেট দল

২০২৫ সালের পর ২০২৬ সালেও ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ ক্রিকেট দল। চলতি বছর হোম ও অ্যাওয়ে মিলিয়ে বাংলাদেশের রয়েছে বেশকিছু সিরিজ। জানুয়ারি-মার্চ বর্তমানে বিপিএলে ব্যস্ত আছেন ক্রিকেটাররা। বিপিএল চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। বিপিএল শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। ফেব্রুয়ারি-মার্চে ভারত এবং শ্রীলঙ্কায় চলবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ শেষে পাকিস্তান সিরিজে মাঠে […]

আন্তর্জাতিক

সংকট-সংঘাত-সহিংসতায় আরও একটি বছর পার করলো বিশ্ব

সংকট আর সংঘাত-সহিংসতায় আরও একটি বছর পার করলো বিশ্ব। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, দ. এশিয়া থেকে আফ্রিকা—২০২৫ সালে যুদ্ধ ও বর্বরতার সাক্ষী হয়েছে পৃথিবীর সব প্রান্ত। চরম মানবিক সংকট আর নৃশংসতার মধ্য দিয়ে আরও একটি বছর পার করেছে গাজাবাসী। ২০২৩ সালের ৭ অক্টোবর, ফিলিস্তিনিদের ওপর যে নারকীয় বর্বরতা শুরু হয়েছিলো; তা অব্যাহত রয়েছে ২০২৫ সালেও। কাগজে-কলমে […]

জাতীয় বাংলাদেশ

আজ থেকে আমানতকারীদের টাকা ফেরত দেবে ৫ ব্যাংকের

একীভূত ৫ ইসলামি ব্যাংকের গ্রাহকেরা আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) থেকে টাকা ফেরত পাবেন। তবে প্রথম পর্যায়ে মুনাফাসহ সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ফেরত পাওয়া যাবে। সংকটে পড়া শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক) একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর জন্য ‘ব্যাংক রেজল্যুশন স্কিম […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved