খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাকুর রহমান। বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হবেন তিনি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মোস্তাকুর রহমান ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পান। এর আগে তিনি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক ছিলেন। নতুন গভর্নর […]

শিক্ষা

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি)-এর ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এবারের পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ– এই দুই গ্রেডে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক […]

বাংলাদেশ

পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পদ থেকে অব্যাহতি নিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে বারোটায় তিনি অব্যাহতিপত্র স্বাক্ষর করে পুলিশ সদরদপ্তরে পাঠান। ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে ২০২৪ সালের ২১ নভেম্বর শেখ মোঃ সাজ্জাত আলীকে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে […]

ঝিনাইদহ

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ দুই মাস পর এলো র‌্যাবিস ভ্যাকসিন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ দীর্ঘ দুই মাস পর র‌্যাবিস ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। কুকুরে কামড়ানো রোগীদের জন্য বরাদ্দকৃত দুই লাখ টাকার হদিস না পাওয়া এবং ভ্যাকসিন সংকট নিয়ে ২৩ ফেব্রুয়ারি ‘আমার দেশ’ পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসন বিষয়টি আমলে নেয়। সংবাদ প্রকাশের পর জরুরি ভিত্তিতে ৫০ ভায়াল র‌্যাবিস ভ্যাকসিন ক্রয় করে স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ […]

জাতীয়

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন কমিশন নয়: সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশসমূহ বাস্তবায়ন এবং বিচার নিশ্চিত করতে সরকার কাজ করবে। বুধবার সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, “শহীদ পরিবারদের আশ্বস্ত করতে চাই—পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ […]

খুলনা

কেসিসির প্রশাসক হিসেবে যোগদান করলেন নজরুল ইসলাম মঞ্জু

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে যোগদান করেছেন খুলনা দুই আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর হাতে যোগদান পত্র তুলে দেন তিনি। একই সময়ে দেশের অন্য ৫ সিটি কর্পোরেশনের প্রশাসকরা ও যোগদান পত্র হস্তান্তর করেন। […]

জাতীয়

বিএনপি চাইলে আরও দু’বছর রাষ্ট্রপতির দায়িত্বে থাকতে চান মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ক্ষমতাসীন বিএনপি যদি চায় তিনি দায়িত্ব পালন করুন, তাহলে তিনি থাকবেন; আর বিএনপি না চাইলে তিনি নিজেই ‘সম্মানজনকভাবে সরে’ যাবেন। বঙ্গভবনে একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। রাষ্ট্রপতি পরিবর্তন এবং বিদেশি গণমাধ্যমে রাষ্ট্রপতির নির্বাচনের পর আর এখানে থাকতে চান না, এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই […]

খুলনা শিক্ষা

ডুমুরিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক মাত্র ১ জন

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র ১৫জন শিক্ষার্থী নিয়ে একজন শিক্ষক‌ই পাঠদান চালিয়ে যাচ্ছে। দেখার যেন কেউ নেই ? তবে কর্তৃপক্ষ বলছে অচিরেই আরও ১জন শিক্ষক দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ‎উপজেলা শিক্ষা অফিস ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৯৭ সালে উপজেলার মাগুরখালি ইউনিয়নের শালতা নদীর তীরে প্রত্যন্ত ও দূর্গম-এলাকা ‘কোড়াাকাটা গুকুরমারী সরকারি […]

এক্সক্লুসিভ বাংলাদেশ

খুলনাসহ ৬ সিটি করপোরেশনের প্রশাসকদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

৬টি সিটি করপোরেশনের প্রশাসকেরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে তারা দায়িত্ব গ্রহণ করেন। উল্লেখ্য, ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। অন্যদিকে, মো. […]

খুলনা খুলনাঞ্চল বাংলাদেশ

খুলনার বায়তুন নূর শপিং কমপ্লেক্সে আগুন

খুলনার নিউমার্কেটের পাশে অবস্থিত বায়তুন নূর শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে শপিং সেন্টারের একটি মোবাইলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় দিবাগত রাত সোয়া একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে মোবাইলের দোকানসহ ১০ থেকে ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাত ১১টার দিকে […]

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved