খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন

Latest News

বাংলাদেশ সংগঠন সামাজিক সাহিত্য

উদীচীর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীর তোপখানা রোডের উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে আগুন দিয়েছে একদল লোক। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এই আগুনের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ঘটনার পর আইনশৃঙ্খলা […]

জাতীয়

হাদির জানাজা নিয়ে সরকারের নির্দেশনা

ঢাকা ব্যুরো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার নামাজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে।শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রেস উইং থেকে বলা হয়, ‘আগামীকাল (শনিবার) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ওসমান হাদির জানাজা […]

জাতীয়

কাজী নজরুলের পাশে শায়িত হবেন হাদি

ঢাকা ব্যুরো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। দাফনের আগে মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা হবে। এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হাদিকে বহনকারী বিমান। সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে জানানো হয়, শহীদ ওসমান হাদিকে বহনকারী […]

রাজনীতি

ওসমান হাদির মৃত্যুতে বিএনপির শোকবার্তা

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএনপি।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় বিএনপি জানায়, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।” শোকবার্তায় বলা হয়, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে […]

জাতীয়

হাদির মৃত্যুর খবরে সারাদেশে রাতভর বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবরে সারাদেশে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে মৃত্যুর খবর প্রকাশের পরপরই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সড়কে নেমে আসে বিক্ষোভকারীরা। গভীর রাত পর্যন্ত চলে মিছিল, অবরোধ ও ভাঙচুর। চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই […]

আন্তর্জাতিক জাতীয়

সন্ধ্যায় দেশে আসছে হাদির মর‌দেহ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির লাশ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে দেশে পৌছাবে। তার প্রথম জানাজা সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়৷ ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় […]

আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব’
বাংলাদেশ রাজনীতি

আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের সংগঠক শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে আজ সকালেও রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ফের বিক্ষোভ করছেন ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর থেকেই বিভিন্ন পেশার মানুষকে শাহবাগ মোড়ে অবস্থান নিতে দেখা যায়। ওই সময় উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকসমাগম বাড়তে থাকে। সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে […]

বাংলাদেশ রাজনীতি

হাদি হত্যার বিচার দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ শুরু

ঢাকা ব্যুরো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ (শুক্রবার) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ‘শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে’ শীর্ষক ব্যানারে বিক্ষোভ […]

জাতীয়

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

ঢাকা ব্যুরো দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে বৃহস্পতিবার রাতে বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে দেওয়া এক বার্তা এ তথ্য জানানো হয়। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের প্রতি […]

জাতীয় বাংলাদেশ রাজনীতি

বিপ্লবী ওসমান হাদী না ফেরার দেশে

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে নিজেদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ওই পোস্টে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’ বিস্তারিত আসছে…

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved